News Flash

  • Home
  • দেশ
  • ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে বিজেপি সমর্থকরা বিক্ষোভ
Image

ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে বিজেপি সমর্থকরা বিক্ষোভ

দুর্গাপুর, ২ আগস্ট (হি. স.) : তাদের মাঠে বিজেপিকে সভা করার অনুমতি দিল না ডিপিএল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ওই সভায় ভাষণ দেওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রতিবাদে বুধবার ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখান।

এই অবস্থায় বিজেপি নেতারা বুধবার সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার বা ডিপিএল কর্তৃপক্ষ সভার অনুমতি দিক বা না দিক, কাল সভা হবেই। পঞ্চায়েত ভোটে সন্ত্রাস, দুর্গাপুর কর্পোরেশনের ভোট দ্রুত করা সহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন ময়দানে বৃহস্পতিবার সভার আয়োজন করেছে বিজেপি।

দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলকে ওই ময়দানে সভা করার অনুমতি দিলেও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে অনুমতি দিতে টালবাহানা করছে ডিপিএল কর্তৃপক্ষ। এমনকী পুলিশের অনুমতিও মিলছে না। তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর সভা ওই ময়দানে অনুষ্ঠিত হলে জনপ্লাবনে পরিণত হবে। রাজ্যের প্রধান বিরোধীদলের প্রতি মানুষের এই সমর্থনকে মেনে নিতে পারছে না শাসক দল। তাই ডিপিএল কর্তৃপক্ষ সভা করতে অনুমতি দিচ্ছে না। লক্ষ্মণ জানান, ডিপিএল অনুমতি দিক বা না দিক নির্দিষ্ট দিনেই নির্দিষ্ট সময় মেনে ওই ময়দানে সভা হবে। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, রাজ্যের তৃণমূল সরকার আগামিকাল শুভেন্দু অধিকারীর সভা আটকাতে উঠেপড়ে লেগেছে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top