News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেতাগা বিদ্যুৎ কার্যালয় ঘেরাও,   বিক্ষোভ স্থানীয়দের
Image

বেতাগা বিদ্যুৎ কার্যালয় ঘেরাও,   বিক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ বিদ্যুৎ নিগমের তালবাহানায় ক্ষুব্ধ হয়ে শান্তিরবাজার মহকুমার বেতাগা সাহা পাড়ার লোকজনরা বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান।

ঘটনার বিবরনে জানা  যায়,  শান্তির বাজার মহকুমার বেতাগা সাহা পাড়ার লোকজনরা দীর্ঘ তিনদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত।  এনিয়ে দপ্তরের লোকজনদের জানিয়ে কাজের কাজ কিছু না হওয়াতে বেতাগা বিদ্যুৎ দপ্তরের  কার্যালয় ঘেরাও করলো এলাকাবাসী। এলাকাবাসীরা জানিয়েছেন, বেতাগা সাহা পাড়ায় প্রায় ৪৫ পরিবারের লোকজনের বসবাস।  দীর্ঘ দুই থেকে তিন বছর যাবৎ এলাকার লোকজনেরা বিদ্যুতের সমস্যায় ভুগছেন।  দপ্তরে ফোন করলেও অভিযোগ শুনার মতো কর্মীরা থাকেন না বলে অভিযোগ।  সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে পানীয় জলের সংকট দেখা দেয় বলে অভিযোগ এলাকাবাসীর। এদিন দপ্তরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। 

  এখন দেখার বিষয় এলাকাবাসীর সমস্যা সমাধানে বিদ্যুৎ দপ্তর কি  পদক্ষেপ গ্রহন করে।  এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। 

Releated Posts

রাজ্যে ৬.৪৮ লক্ষেরও বেশি গ্রামীণ পরিবার নিরাপদ পানীয়জলের সুবিধা পাচ্ছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: ত্রিপুরায় জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সর্বজনীন করার লক্ষ্যে জল জীবন মিশন…

ByByReshmi Debnath Apr 29, 2026

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, খোলা থাকছে স্কুল-কলেজ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ এপ্রিল: বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে,…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

অবসরপ্রাপ্ত হোমগার্ডদের ভাতা বৃদ্ধির দাবি, পুলিশ মহা নির্দেশকের দ্বারস্থ প্রতিনিধি দল

আগরতলা, ২৯ এপ্রিল: দীর্ঘ বছর পুলিশের সঙ্গে কাজ করার পরও বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত…

ByByReshmi Debnath Apr 29, 2026

বৃষ্টিতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, ড্রজার দিয়ে পারাপার যানবাহন

আগরতলা, ২৯ এপ্রিল : টানা বৃষ্টিতে বিপর্যস্ত আগরতলা-খোয়াই জাতীয় সড়ক। সড়কের একাধিক অংশে জল জমে ও কাদায় পরিণত…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top