News Flash

Image

মাজুলিতে নাবালিকা-ধর্ষণের দায়ে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দুজনের


মাজুলি (অসম), ৩১ জুলাই (হি.স.) : মাজুলিতে ১৩ বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণের দায়ে দুই অভিযুক্তকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন জেলা ও দায়রা বিচারপতি। পাশাপাশি আদালত সাজাপ্রাপ্ত মানস ভরালি এবং রাতুল ভরালি নামের দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছে।

আজ সোমবার জেলা ও দায়রা বিচারপতি মানস ভরালি এবং রাতুল ভরালিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়ার পর আদালত চত্বরে তোলপাড় সৃষ্টি করে অভিযুক্তের পরিবার।

গত জানুয়ারি মাসে মাজুলির জোড়বিল সোনাপুরে সংগঠিত মর্মান্তিক ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।

এদিকে আদালত চত্বরে ভুক্তভোগী মেয়েটি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সেদিনের ভয়ানক ঘটনার বর্ণনা দিয়েছে। সে বলেছে, ‘ঘটনার দিন সকাল ৬-টায় আমি আমাদের ছাগল আনতে যাচ্ছিলাম। তখন এরা (অভিযুক্ত) আমাকে ধরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা আমার জীবন ও আত্মসম্মান ধ্বংস করেছে। তাদের শাস্তি হওয়ায় আমি খুশি।’

Releated Posts

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026

২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে অসমে ৬,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top