News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকা‌ন্দি‌তে বিদ্যুৎ সরবরাহ স্বাভা‌বিক রাখ‌তে জেলাশাসকের হস্তক্ষেপ দাবি
Image

পাথারকা‌ন্দি‌তে বিদ্যুৎ সরবরাহ স্বাভা‌বিক রাখ‌তে জেলাশাসকের হস্তক্ষেপ দাবি


পাথারকা‌ন্দি (অসম), ৩১ জুলাই (হি.স.) : পাথারকা‌ন্দি‌তে বিদ্যুৎ প‌রি‌ষেবা স্বাভা‌বিক রাখ‌তে আজ সোমবার ইসলা‌মিক ছাত্র সংস্থা এমএসএফ-নেতা বদরুল হকের নেতৃ‌ত্বে এক প্রতি‌নি‌ধি দল করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদ‌বের সা‌থে দেখা ক‌রে তাঁর হাতে এক‌ স্মারকপত্র তু‌লে দিয়েছেন।

স্মারকপত্রে তাঁরা লিখেছেন, গত প্রায় এক মাস ধ‌রে পাথারকা‌ন্দিবাসী এপি‌ডি‌সিএল কর্তৃপ‌ক্ষের অনীহা ও নানা অজুহা‌তের শিকার। অসহ্য গরমেও অতিরিক্ত লোডশেডিংয়ে চরম দুর্দশায় ভুগ‌তে হ‌চ্ছে এলাকার নিয়‌মিত ‌বিদ্যুৎ গ্রাহক‌দের। পাশাপা‌শি ‌বিদ্যুতের লুকোচু‌রি‌তে ছাত্রছাত্রীদের পড়াশোনারও চরম ব্যাঘাত হচ্ছে। গোটা বিষয়‌টি খ‌তি‌য়ে দে‌খে ব্যবস্থা নি‌তে জেলাশাসকের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেছেন এমএসএফ-এর কর্মকর্তারা। জেলাশাসকের হাতে স্মারকপত্র তুলে দেওয়ার সময় দলে ছিলেন সংগঠনের পদাধিকারী কাইজার হুসেন, জয়নাল উদ্দিন, রইসুল হক প্রমুখ।

Releated Posts

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026

২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে অসমে ৬,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top