News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে ম্যারথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
Image

কৈলাসহরে ম্যারথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ আজাদী কা অমৃত মহোৎসব ভারতের সামাজিক-সাংসৃকতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিচয় সম্পর্কে প্রগতিশীল সবকিছুর মূর্ত প্রতীক৷ আজাদী কা অমৃত মহোৎসব এর আনুষ্ঠানিক যাত্রা ২০২১ সালের ১২ মার্চ থেকে শুরু হয় যা আমাদের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীর ৭৫ সপ্তাহের কাউন্টডাউন শুরু করে এবং ১৫ই আগস্ট, ২০২৩ এ এক বছরের পরে শেষ হবে৷ দেশে স্বাধীনতা অর্জনের গৌরবময় ইতিহাসকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরাই সরকারের লক্ষ্য৷ দেশের বীর সন্তানদের কথা স্মরণ করতেই জেলা ভিত্তিক এবং মহকুমা ভিত্তিক বিভিন্ন ক্রীড়া বিষয়ক আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় দেশের স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত রাজ্যের সমস্ত জানা ও অজানা স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ৷ আর তারই অঙ্গ হিসেবে বুধবার সকালে কৈলাসহরের সমরুরপাড় বি.এস.এফ ক্যাম্পের সামনে থেকেই শুরু হয় তিনটি পূর্ব নির্ধারিত গ্রামের ২৫ জন করে মোট ৭৫ জনকে নিয়ে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার৷ উক্ত এই প্রতিযোগিতা সমরুরপাড় থেকে শ্রীরামপুরের ট্রাইজংশনে এসে শেষ হয়৷ উল্লেখ্য যে, ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বিরো কে নাম এই কর্মসূচি রাজ্যের ৭৫ টি গ্রাম পঞ্চায়েতকে চিহ্ণিত করে বিভিন্ন কর্মসূচির অভিযাত্রা শুরু হয়েছে৷ কৈলাসহর মহকুমায় শ্রীরামপুর সূর্যমনি হাইয়ার সেকেন্ডারি সুকল ভদ্রপল্লী হায়ার সেকেন্ডারি সুকল এবং রাংগাউটি সুকলে সপ্তাহব্যাপী নাচ গান নাটক ইত্যাদি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে৷ একইভাবে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত, সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এবং রাংগাউটি  গ্রাম পঞ্চায়েতের এলাকার যুবকদের মধ্যেও বিভিন্ন ধরনের ক্রীড়া কার্যকলাপ অনুষ্ঠিত হচ্ছে৷ ৭৫ সীমান্ত গ্রাম কর্মসূচিকে সামনে রেখে উক্ত তিনটি গ্রাম পঞ্চায়েত থেকে ২৫ জন করে ৭৫ জন যুবক বিভিন্ন ক্রীড়াঙ্গনে অংশ নিয়েছে৷ শান্তির পায়রা মুক্ত আকাশের দিকে উড়িয়ে দিয়ে ম্যারাথন দৌড়ের শুভারম্ভ করেন কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় এবং চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সন্দীপ কর্মী, যুব ও ক্রিয়া দপ্তরের ঊনকোটি জেলার অধিকর্তা অর্জুন দেবনাথ৷ এছাড়াও ক্রীড়া দপ্তর এবং অন্যান্য দপ্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ ম্যারাথন দৌড় শুরুর পূর্বে কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় এবং যুব ও ক্রিয়া দপ্তরের ঊনকোটি জেলার অধিকর্তা অর্জুন দেবনাথ ৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026

অ্যাম্বুলেন্সেই প্রসব, স্বাস্থ্যকর্মীর তৎপরতায় মা ও নবজাতক সুস্থ

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গুরুতর পরিস্থিতির মধ্যেই অ্যাম্বুলেন্সে প্রসব করিয়ে সাফল্য পেলেন এক স্বাস্থ্যকর্মী। কুমারঘাট থেকে কৈলাসহরের ঊনকোটি জেলা…

ByByNews Desk Sep 12, 2026

ভিসি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার, সাংবাদিক সম্মেলনে কারণ জানাল আইপিএফটি

বিশ্রামগঞ্জ,১২ সেপ্টেম্বর : ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র দাখিলের পর তা প্রত্যাহারের কারণ স্পষ্ট করতে সাংবাদিক…

ByByNews Desk Sep 12, 2026

টমটমে ফেলে যাওয়া সাড়ে ৩ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার, মালিকের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১২ সেপ্টেম্বর: টমটমে যাত্রার সময় ভুলবশত ফেলে যাওয়া প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার…

ByByNews Desk Sep 12, 2026

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top