News Flash

  • Home
  • দিনের খবর
  • গোবরডাঙ্গায় ধৃত দুই বিজেপি নেতা; উদ্ধার ৪০ রাউন্ড গুলি, ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
Image

গোবরডাঙ্গায় ধৃত দুই বিজেপি নেতা; উদ্ধার ৪০ রাউন্ড গুলি, ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাবরা, ২৩ জুলাই (হি.স.): উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় ৪০ রাউন্ড গুলি-সহ দুই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোবরডাঙার প্রতাপনগর এলাকার ঘটনা। রবিবার সকালে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বাসুদেব চক্রবর্তী এবং বিক্রম ঠাকুর। তাঁরা অশোকনগরের সেনডাঙার বাসিন্দা।

পুলিশের দাবি, শনিবার রাতে একটি বাইকে চড়ে গোবরডাঙ্গা থানার প্রতাপনগর এলাকায় যান দুই বিজেপি নেতা বাসুদেব এবং বিক্রম। তাঁদের কাছে বুলেট রয়েছে, এই খবর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মছলন্দপুর ফাঁড়ির পুলিশ।
পুলিশ ওই দু’জনকে আটক করে। এর পর তল্লাশিতে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় ৪০ রাউন্ড গুলি। সেই গুলি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের। ধৃত দুই বিজেপি নেতাই দলের হয়ে প্রার্থী হয়েছিলেন পঞ্চায়েত ভোটে। এঁদের মধ্যে বাসুদেব ছিলেন পঞ্চায়েত সমিতির প্রার্থী এবং বিক্রম ছিলেন গ্রাম পঞ্চায়েতে প্রার্থী। দুই বিজেপি নেতার অভিযোগ তাঁদের ফাঁসিয়েছে পুলিশ।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top