News Flash

  • Home
  • দেশ
  • মালদায় নারী নির্যাতনের প্রতিবাদে বালুরঘাট থানা ঘেরাও বিজেপির
Image

মালদায় নারী নির্যাতনের প্রতিবাদে বালুরঘাট থানা ঘেরাও বিজেপির

বালুরঘাট, ২৩ জুলাই (হি. স.) : মালদার বামনগোলায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনারর ঘটনার প্রতিবাদে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। রবিবার দুপুরে জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি থানার সামনে এসে শেষ হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রক্তান জেলা সভাপতি শুভেন্দু সরকার, বর্ষিয়ান বিজেপি নেতা রঞ্জন মন্ডল, জেলা বিজেপির সহ সভাপতি পূর্ণিমা মহন্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

বিজেপি কর্মীদের দাবি, মণিপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী প্রতিনিধিদল পাঠাচ্ছেন, তার প্রতিবাদ করছেন। অথচ তারই রাজ্যের মালদার মণিপুরের থেকেও ভয়ংকর ঘটনা ঘটছে। নিরীহ দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করছে জনগণ এবং তাও পুলিশের সামনে তাতেও পুলিশ মন্ত্রী নিরব কেন? এখানে কেন কোনও প্রতিনিধি পাঠাচ্ছেন না মুখ্যমন্ত্রী।
এদিকে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়৷ বিক্ষোভের পাশাপাশি দীর্ঘক্ষণ ধরে থানার সামনে অবস্থান চালান বিজেপির নেতৃত্বরা। বিজেপি কর্মীরা পুলিশি ব্যারিকেড ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টাও করে। যদি পুলিশ তাদের আটকে দেয়৷ শুধুমাত্র বালুরঘাট নয় বিজেপির তরফে জেলার প্রতিটি থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। মালদার ঘটনায় যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে।

Releated Posts

বিমানবাহিনী একাডেমির সমাবর্তন কুচকাওয়াজ পরিদর্শন রাজনাথ সিংহের, ২৩১ ফ্লাইট ক্যাডেট ভারতীয় বায়ুসেনায় কমিশনপ্রাপ্ত

ডুন্ডিগল (তেলঙ্গানা), ১৩ জুন (আইএএনএস): তেলঙ্গানার ডুন্ডিগলে অবস্থিত বিমানবাহিনী একাডেমিতে (এএফএ) শনিবার অনুষ্ঠিত ২১৭তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেডে…

ByByNews Desk Jun 13, 2026

মোদির নেতৃত্বে ভারতকে সেবা করা জীবনের অন্যতম বড় সম্মান: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র গতিশীল নেতৃত্বে ভারতকে…

ByByNews Desk Jun 13, 2026

তৃণমূলে ভাঙন চূড়ান্ত? ‘আসল টিএমসি’ হিসেবে স্বীকৃতি চাইতে সোমবার লোকসভা স্পিকারের দ্বারস্থ বিদ্রোহী সাংসদরা

নয়াদিল্লি, ১২ জুন : তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদীয় দলে বিদ্রোহের জেরে তৈরি হওয়া রাজনৈতিক সংকট এবার দলভাঙনের দিকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top