News Flash

  • Home
  • দেশ
  • স্বাধীনতা সংগ্রামে আজাদ ও তিলকের অবদান সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে : প্রধানমন্ত্রী
Image

স্বাধীনতা সংগ্রামে আজাদ ও তিলকের অবদান সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): স্বাধীনতা সংগ্রামী চন্দ্র শেখর আজাদ এবং বাল গঙ্গাধর তিলককে তাঁদের জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতা সংগ্রামে আজাদ ও তিলকের অবদান সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে। তিনি টুইটে লেখেন, “দেশের মহান পুত্র, চন্দ্রশেখর আজাদকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য। মাতৃভূমিকে রক্ষা করার জন্য তাঁর আত্মত্যাগের গল্প সর্বদা দেশের মানুষকে অনুপ্রাণিত করবে।”

হিন্দিতে আরেকটি টুইটে প্রধানমন্ত্রী জানান, “দেশের অমর যোদ্ধা লোকমান্য তিলককে, যিনি ‘পূর্ণ স্বরাজ’-এর দাবিতে বিদেশি শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম। স্বাধীনতা আন্দোলনে তাঁর সাহস, সংগ্রাম এবং উৎসর্গের গল্প দেশের মানুষকে সবসময় অনুপ্রাণিত করবে।”

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top