News Flash

  • Home
  • দেশ
  • দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু ঘিরে আমতায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ
Image

দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু ঘিরে আমতায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ

উলুবেড়িয়া, ২৩ জুলাই (হি.স.): পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়ার বাগনানের আমতা মোড়। উত্তেজিত জনতা মুম্বই রোড অবরোধ করে। অবরোধ হঠাতে গেলে পুলিশ ও উত্তেজিত জনতার খণ্ডযুদ্ধ শুরু হয়। শেষমেশ বাগনানের বিধায়ক ঘটনাস্থলে পৌঁছন। তাঁর হস্তক্ষেপে প্রায় দু’ঘন্টা পর অবরোধ ওঠে। যানচলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

মৃত বছর পঞ্চান্নর দেবু চক্রবর্তী, হাওড়ার বাগনানের খাদিনান গ্রামের বাসিন্দা। রবিবার দুপুর দু’টো নাগাদ তিনি মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। আমতা মোড়ে ঘটে বিপত্তি। মুম্বই রোড পার হওয়ার সময়ে সিগন্যাল ভেঙে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবুর।

উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। মুম্বই রোড অবরোধ করেন। অবরোধকারীদের দাবি, দুর্ঘটনা রুখতে ওই এলাকায় মুম্বই রোডে উড়ালপুল তৈরি করতে হবে। অবরোধ হঠাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অবরোধকারীদের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে স্থানীয়রা ইট ছুঁড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে আসেন পুলিশকর্মীরা।

শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছন বাগনানের বিধায়ক। তিনি অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন। বিধায়ক বলেন, “আগামী বৃহস্পতিবার এখানে আধঘন্টার জন্য মুম্বই রোডে প্রতীকী অবরোধ হবে। তারপর জাতীয় সড়ক সংস্থার কাছে উড়ালপুলের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হবে। পুলিশের কাছে দাবি জানানো হবে সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পযর্ন্ত ট্রাফিক ব্যবস্থা চালু রাখতে হবে।” এই আলোচনার পরেই বিকেল চারটে নাগাদ অবরোধ উঠে যায়।স্বাভাবিক হয় যানচলাচল ।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top