News Flash

  • Home
  • দেশ
  • লক্ষাধিক টাকায় শিশু বিক্রির অভিযোগ, গ্রেফতার মাদকাসক্ত মা-বাবা
Image

লক্ষাধিক টাকায় শিশু বিক্রির অভিযোগ, গ্রেফতার মাদকাসক্ত মা-বাবা

কলকাতা, ২৩ জুলাই (হি.স.): উত্তর ২৪ পরগণার পানিহাটিতে নেশার টাকা জোগাড় করতে আট মাসের শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ বাবা-মার বিরুদ্ধে । প্রতিবেশীদের অভিযোগে পেয়ে শিশুটির মা-বাবা ও ঠাকুরদাকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। আটক ক্রেতাও। রবিবার এই নিয়ে শোরগোল পড়ে যায় ওই এলাকায়।

জানা গিয়েছে, ২ লক্ষ টাকার বিনিময়ে এক ব্যক্তিকে আট মাসের শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছে মা – বাবা। স্থানীয়রা জানিয়েছেন, ওই পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে। দম্পতি নিজেরাও মাদকাসক্ত। মাদক কারবারে যুক্ত থাকায় একাধিকবার গ্রেফতার হয়েছে তারা। দম্পতির একটি আট বছরের কন্য সন্তানও রয়েছে। বাড়িতে রয়েছেন অসুস্থ বৃদ্ধা মা। স্থানীয় বাসিন্দারা আরও জানান, পরিবারটি এলাকায় বরাবর উপদ্রবের কারণ। এর আগেও পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এমনকী মাদকের খোঁজে বাড়ি তল্লাশি হয়েছে বহুবার। এমনকী বিল না মেটানোয় বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে গিয়েছিল বিদ্যুৎ দফতরের কর্মীরা।

সূত্রের খবর, সম্প্রতি দম্পতির আট মাসের শিশুপুত্রকে দেখতে পাচ্ছিলেন না স্থানীয়রা। এর মধ্যেই হঠাৎ বাড়িটিতে ফের বিদ্যুৎ সংযোগ চলে আসে। তার কয়েক দিনের মধ্যেই বেড়াতে চলে যান দম্পতি। এতে সন্দেহ আরও তীব্র হয়। রবিবার ছেলের কথা জিজ্ঞাসা করলে শিশুটির মা জানান, তাকে আত্মীয়ের বাড়িতে রেখে আসা হয়েছে। কিন্তু জবাব হজম হয়নি তাঁদের। এরপর খড়দহ থানায় বিষয়টি জানান তাঁরা।

পুলিশকর্মীরা এসে শিশুটির মা-কে জেরা করলে জানান, শিশুটি একজনকে দিয়ে দিয়েছেন তিনি। সেজন্য তাঁকে দুই লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন ওই ব্যক্তি। আপাতত ৭০ হাজার টাকা হাতে পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে শিশুটির মা-বাবা ও ঠাকুরদাকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার হয় মিডল ম্যানও।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top