News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিশু কন্যা ধর্ষণ : দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ডেপুটেশন বিশ্ব হিন্দু পরিষদের
Image

শিশু কন্যা ধর্ষণ : দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ডেপুটেশন বিশ্ব হিন্দু পরিষদের

আগরতলা, ২২ জুলাই (হি.স.) : শিশু কন্যাকে ধর্ষনের প্রতিবাদে বিশ্বহিন্দু পরিষদের এক প্রতিনিধি দল আজ খোয়াই জেলা শাসক এবং খোয়াই মহিলা থানায় ডেপুটেশনে মিলিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক।

সংগঠনের জনৈক নেতা জানিয়েছেন, গত ২০ জুলাই বিকেলে খোয়াই থানাধীন বনকর এলাকায় নয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে উঠে দুই নাবালকের বিরুদ্ধে। পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে দুই নাবালকের বিরুদ্ধে খোয়াই মহিলা থানার মামলা দায়ের করা হয়েছিল। ওই দিন রাতেই পুলিশ অষ্টম শ্রেণীর পড়ুয়া ১৪ বছরের দুই নাবালককে আটক করেছে।

তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত দুই নাবালকের মধ্যে একজন সংখ্যালঘু এবং অন্যজন হিন্দু সম্প্রদায়ের ছিল। এই বিষয়টি সামনে আসতেই গোটা জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাই শনিবার সকালে খোয়াই কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা কমিটির উদ্যোগে কয়েক শতাধিক যুবক মিছিল করে গোটা শহর পরিক্রমা করেছে। সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শাসক ও মহিলা থানায় ডেপুটেশনে মিলিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, দোষীদের কঠোর শাস্তির প্রদান করা হোক।

Releated Posts

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর প্রাথমিক ময়নাতদন্তে ফাঁসি নিশ্চিত হয়েছে, আইন অনুযায়ী তদন্ত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জুলাই:   ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jul 21, 2026

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরকে, আগামীকাল উত্তরপ্রদেশে শেষকৃত্য

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। আজ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা: কাদায় আটকে মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে শতাধিক যানবাহন

আগরতলা, ২১ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা ফের সামনে এল। দীর্ঘদিন ধরে সংস্কারের…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top