News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরে বৃষ্টি হয়েই চলেছে, ভূমিধসে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
Image

জম্মু ও কাশ্মীরে বৃষ্টি হয়েই চলেছে, ভূমিধসে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

শ্রীনগর, ২২ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে বৃষ্টি হয়েই চলেছে, শনিবারও জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরিতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে রিয়েসি জেলাতেও। তবে, আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের পর থেকে জম্মু ও কাশ্মীরের আবহাওয়ার উন্নতি হতে পারে। এদিকে, ভুমিধসের কারণে ফের অবরুদ্ধ হয়ে পড়ল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। জম্মু ও কাশ্মীরের রামবান জেলার নানা এলাকায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে দ্রুততার সঙ্গে।

আগামী ২৪ ঘন্টায় জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত মনোরমই থাকবে। এই সময়ে হতে পারে বৃষ্টি, পুঞ্চ, রাজৌরি ও রিয়েসিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুঞ্চ ও রাজৌরির নানা এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top