News Flash

Image

পানিসাগরের এসডিএমকে ডেপুটেশন বিএমএসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷  ভারতীয় জনতা মজদুর সংঘের ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বদের উপস্থিতিতে আজ পানিসাগর মহকুমা আধিকারিকের নিকট পাঁচ দফা দাবির ভিত্তিতে গণডেপুটেশন প্রদান করা হয়৷ মহকুমার রাবার সহ বিভিন্ন শ্রমিকদের উপস্থিতিতে এই গনটেপুটেশনের উল্লেখযোগ্য দাবি গুলি হল শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ত্রিপুরা সরকারের অধীনে থাকা বিভিন্ন রাবার বাগান অবৈধভাবে দখল মুক্ত করা এবং এই জায়গা সম্পূর্ণ সরকারিভাবে দখল মুক্ত করে চিহ্ণিত করা, যারা এই সরকারি জমি অবৈধভাবে দীর্ঘদিন ধরে ভোগ করে আসেন তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করে দোষীদের শাস্তি প্রদান করা এবং জনস্বার্থে দপ্তরের কাজ করা৷ শ্রমিক দরদী মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে মজদুর সংঘের রাজ্য নেতারা বলেন দপ্তরের বিভিন্ন আমলারা রয়েছেন যারা এখনো সরকারবিরোধী কাজ করে চলছে, আর তাতে সরকারের প্রতিক্ষেত্রে বদনাম হচ্ছে৷ তাই আমলারা যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে সরকারের পাশে থেকে উন্নয়নমূলক কাজে শামিল হন সেই আহ্বান রাখেন৷ এদিকে ডেপুটেশনের পূর্বে পানিসাগর মোটর ট্রেন থেকে পানিসাগর শহরে দীর্ঘ মিছিল বের করে সমস্ত শহর পরিক্রমা করে অবশেষে মহকুমা শাসক অফিসে এসে এই ডেপুটেশনে মিলিত হন মজদুর সংঘের নেতারা৷
এদিকে এদিনের এই ডেপুটেশনের নেতৃত্বে চেয়েছিলেন ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্য সভাপতি বাপ্পন দত্ত, সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস, জেলা সভাপতি রাহুল দত্ত,বিধান দাস ও মজদুর সংঘের রাজ্য সহসভাপতি উস্তার আলী সহ  প্রমূখরা৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top