News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর বিরুদ্ধে সোচ্চার আইপিএফ, দোষীদের কঠোর শাস্তির দাবি
Image

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর বিরুদ্ধে সোচ্চার আইপিএফ, দোষীদের কঠোর শাস্তির দাবি

হাফলং (অসম), ২২ জুলাই (হি.স.) : মণিপুরে দুই মহিলাকে দলবদ্ধ ধৰ্ষণ এবং বিবস্ত্র করে হাঁটানোর তীব্র নিন্দা জানিয়েছে ইন্ডিজেনাস পিপলস ফোরাম (আইপিএফ)। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে কঠোর থেকে কঠোরম শাস্তির দাবিতে সরব হয়ে উঠেছেন ফোরাম-এর সর্বস্তরেরর কর্মী-সমর্থক।

গত ৪ মে মণিপুরের কাংপোকপি জেলার বি পাইনম গ্রামে নিরীহ দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো এবং জনসমক্ষে দলবদ্ধভাবে ধর্ষণ করার ঘটনা সামজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দোষীদের শাস্তির দাবি তুলেছে ইন্ডিজেনাস পিপলস ফোরাম। সংগঠনের সভাপতি এল কুকি, কার্যনির্বাহী সভাপতি সামসুদ্দেন বে জেমি, সাধারণ সম্পাদক এল লিমা কেভম স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিবৃতিতে বলেছেন, গত ৪ মে মণিপুরের কাংপকোকির বি পাইনাম গ্রামের দুই নিরীহ কুকি যুবতীকে বিবস্ত্র করে হাঁটানোর পর এক যুবতীর ভাইয়ের সামনে তাঁদের জনসমক্ষে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। ওই যুবতীর ভাই সে সময় বোনকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীকারীরা।

মণিপুরে সংগঠিত এ ধরনের বর্বরোচিত ও অমানবিক ঘটনার কঠোর ভাষায় নিন্দা জানিয়ে ইন্ডিজেনাস পিপলস ফোরাম দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের জন্য কেন্দ্রীয় ও মণিপুর সরকারের কাছে দাবি জানিয়েছে ইন্ডিজেনাস পিপলস ফোরাম। এ ধরনের বর্বরোচিত ও অমানবিক ঘটনা সভ্যসমাজকে কলুষিত করছে বলে ইন্ডিজেনাস পিপলস ফোরামের প্রেস বিবৃতি উল্লেখ করা হয়েছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top