News Flash

Image

আগরতলায় পুর নিগমের উচ্ছেদ অভিযান

আগরতলা, ২২ জুলাই (হি.স.) : রাস্তায় বেআইনিভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। শনিবার ভোররাতে নেতাজি চৌমুহনী থেকে মহারাগঞ্জ বাজার পর্যন্ত জবরদখলে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ জনৈক ব্যবসায়ীর অভিযোগ, প্রসাশনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে শহরের নেতাজী চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজার যাওয়ার রাস্তা পরিদর্শন করেছিলেন মেয়র দীপক মজুমদার। ওই সময় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে রাস্তায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের মালিকদের দখলমুক্ত করার জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাতে কর্ণপাত করেননি।

তাই আজ সকালে আগরতলা পুর নিগম বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনিভাব গজিয়ে ওঠা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ, কিছু দিন আগে মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করা হলে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছিল পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা না করেই আজ বুলডোজার দিয়ে একাধিক দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাতে একাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

Releated Posts

বকেয়া বিলের দাবিতে সিপাহীজলায় এজিএমকে ঘেরাও ঠিকাদারদের, ১০ এপ্রিল থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি

বিশালগড়, ৬ এপ্রিল: বকেয়া বিলের দাবিতে সিপাহীজলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসের এজিএম মৃত্যুঞ্জয় দাসকে ঘেরাও করলেন ইলেকট্রিক ঠিকাদাররা।…

ByByReshmi Debnath Apr 6, 2026

জনগণের টাকার আদ্য শ্রাদ্ধ করছে পুর পরিষদ, অভিযোগে সরব কংগ্রেস বিধায়ক বিরজিৎ

কৈলাসহর, ৬ এপ্রিল: কৈলাসহর পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করতে যাচ্ছেন কৈলাসহর ৫৩ বিধানসভার বিধায়ক বিরজিৎ সিনহা। আজ…

ByByReshmi Debnath Apr 6, 2026

আগরতলা-গৌহাটি বাসে তল্লাশি, ২ কেজির বেশি গাঁজাসহ আটক এক

আগরতলা, ৬ এপ্রিল: রবিবার রাতে আগরতলা থেকে গৌহাটিগামী একটি যাত্রীবাহী বাসে রুটিন তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় এক…

ByByReshmi Debnath Apr 6, 2026

ধর্মনগরে সিপিআইএম-এর প্রচারের ঝড়, অমিতাভ দত্তের সমর্থনে মিছিলে মানিক সরকারের পদযাত্রা

ধর্মনগর, ৬ এপ্রিল: আসন্ন ৯ তারিখ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। এরই…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top