News Flash

  • Home
  • দেশ
  • ভারী বৃষ্টিতে বিপদসীমার কাছে পৌঁছল অলকানন্দা ও মন্দাকিনী, অবরুদ্ধ যমুনোত্রী ও বদ্রীনাথ হাইওয়ে
Image

ভারী বৃষ্টিতে বিপদসীমার কাছে পৌঁছল অলকানন্দা ও মন্দাকিনী, অবরুদ্ধ যমুনোত্রী ও বদ্রীনাথ হাইওয়ে

দেহরাদূন, ২২ জুলাই (হি.স.): ভারী বৃষ্টিপাতের জেরে বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেল অলকানন্দা ও মন্দাকিনী নদীর জলস্তর। শনিবার সকালে রুদ্রপ্রয়াগ জেলা ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছেন, অলকানন্দা নদী ৬২৬ মিটারে প্রবাহিত হচ্ছে, বিপদসীমা ৬২৭ মিটার। মন্দাকিনী নদী ৬২৫ মিটারে প্রবাহিত হচ্ছে, এই নদীর বিপদসীমা ৬২৬ মিটার। যেভাবে বৃষ্টি হয়েই চলেছে তাতে এই দুই নদীই বিপদসীমা অতিক্রম করতে পারে।

এদিকে, পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার কারণে যমুনোত্রী ও বদ্রীনাথ হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। উত্তরকাশী জেলা প্রশাসন জানিয়েছে, যমুনোত্রী হাইওয়ে ছটাঙ্গা-সহ অনেক জায়গায় অবরুদ্ধ হয়ে পড়েছে, যে কারণে যাত্রীরা এবং স্থানীয় মানুষজন আটকে পড়েছেন। উত্তরকাশীর বারকোটে ভারী বৃষ্টির কারণে যমুনোত্রী জাতীয় সড়কের ওপর প্রচুর ধ্বংসাবশেষ রয়েছে এবং একটি স্কুলও প্লাবিত হয়েছে। স্কুলের শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top