News Flash

Image

মালদায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার

মালদা, ২১ জুলাই (হি. স.) : মালদা চাঁচল থানার অন্তর্গত হবিনানগর গ্রামে শুক্রবার সকালে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রেমিকার মায়ের অত্যাচারে বিরক্ত হয়ে মেয়েটি আত্মহত্যা করেছে বলে অভিযোগ। নিহত কিশোরীর নাম বিউটি খাতুন (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বিশাল শেখ নামে এক যুবকের সঙ্গে প্রেম ছিল বিউটির। কিন্তু বিশালের মা বিউটিকে পছন্দ করেননি। গত চার মাস ধরে বিউটির ওপর নানা ধরনের মানসিক চাপ দিচ্ছিল বিশালের মা। অনেক সময় বিউটির বাসায় এসে তার সাথে গালাগালি ও মারামারি করতো। বৃহস্পতিবার বিশালের মা বিউটির বাড়িতে এসে তাকে অনেক অপমান করে। সম্ভবত অপমান সইতে না পেরে বিউটি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে বিশালের পরিবারের সদস্যদের পলাতক।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top