News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ‘ভুয়ো নথি’ সহ এক ব্যক্তি আটক
Image

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ‘ভুয়ো নথি’ সহ এক ব্যক্তি আটক

কলকাতা, ২১ জুলাই (হি. স.) : শুক্রবার শাসক তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ শুরু কিছু আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে অস্ত্র-সহ ধরা পড়েন এক যুবক। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তা থেকে ওই যুবককে আটক করেছে পুলিশ।

কোন উদ্দেশ্যে সশস্ত্র যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে, ২১ জুলাইয়েই কেন? ভাবাচ্ছে পুলিশকে, চলে জেরা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সাড়ে ১১টা নাগাদ যখন এই ঘটনা ঘটে, তখন নিজের বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী। ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চে আর কিছু ক্ষণের মধ্যেই যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তার আগেই তাঁর বাড়ির গলির ভিতর ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন ওই যুবক।

পুলিশ জানিয়েছে, ওই যুবক একটি কালো গাড়ি (ডব্লুবি ০৬ইউ ০২৭৭) নিয়ে এসেছিলেন।

গাড়িটি শেখ নূর আমিন নামে এক ব্যক্তির নামে রেজিস্ট্রার করা। কিন্তু পুলিশ যাকে ধরেছে, তিনিই সেই ব্যক্তি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে এই নূর পশ্চিম মেদিনীপুরের আলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দা।
হাজরা রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়েই গাড়ি নিয়ে ঢোকার মুখে বাধা পান ওই যুবক। অভিযোগ, এক রকম গায়ের জোরেই মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া মিলন সংঘ ক্লাবের গেট দিয়ে ঢুকতে চাইছিলেন ওই যুবক। গাড়িতে পুলিশ স্টিকার ছিল।
এর পরেই তাঁর গাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, ওই গাড়ি থেকে উদ্ধার হয় ভোজালি, আগ্নোয়াস্ত্র। যুবকের কালো গাড়িতেও পুলিশের স্টিকার লাগানো ছিল।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, আটক হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশ্য নিয়ে ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাটিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
ওই ব্যক্তির সঙ্গে ভোজালি, মাদক এবং আগ্নেয়াস্ত্রও ছিল। যুবক জেরায় নানা রকম কথা বলছেন। এমনও বলছেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছিলেন। ওঁর কাছ থেকে নানা রকম নথি পাওয়া গিয়েছে। তার মধ্যে একটি বিএসএফের পরিচয় পত্র মিলেছে। কিন্তু উনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই আসবেন, তা হলে তাঁর কাছে অস্ত্র ছিল কেন?’’

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top