News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিমলায় রেস্তোরাঁয় সিলিন্ডার ফেটে মৃত্যু একজনের, কমবেশি আহত ৯ জন
Image

শিমলায় রেস্তোরাঁয় সিলিন্ডার ফেটে মৃত্যু একজনের, কমবেশি আহত ৯ জন

শিমলা, ১৯ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণ হারালেন একজন। এছাড়াও কমবেশি আহত হয়েছেন মোট ৯ জন। মঙ্গলবার রাতে শিমলার প্রাণকেন্দ্র মল রোডের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় একটি রেস্তোরাঁর নীচের তলায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির ও আহতের সংখ্যা অন্তত ৯।

শিমলা দমকল বিভাগের সদর দফতরের অদূরে ওই রেস্তোরাঁয় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের পাঁচ-ছ’টি দোকান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকেও শোনা যায়। আওয়াজ পেয়েই স্থানীয় মানুষ এবং দমকল বিভাগের কর্মীরা ওই রেস্তোরাঁয় পৌঁছে উদ্ধারের কাজে হাত লাগান। দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিমলার পুলিশ সুপার (এসপি) সঞ্জীব কুমার গান্ধী বলেছেন, আহত ১০ জনের মধ্যে একজনের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top