News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবল : মৌচাককে হারিয়ে প্রথম জয়ের স্বাদ ভারতরত্ন সংঘের
Image

বি-ডিভিশন ফুটবল : মৌচাককে হারিয়ে প্রথম জয়ের স্বাদ ভারতরত্ন সংঘের

ভারতরত্ন সংঘ: ২(রাজেন্দ্র, কেলভিন)

মৌচাক ক্লাব: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই।। দিন দিন অনেকটাই উন্নত ভারতরত্ন সংঘ। লীগে প্রথম দুটি ম্যাচে পরপর পরাজয়ের পর পুলিশের সঙ্গে ড্র করে মনোবল অনেকটা বাড়িয়ে নিয়েছিল। কার্যত তার-ই ফলশ্রুতিতে আজ, বুধবার পেয়েছে প্রথম জয়ের স্বাদ। চতুর্থ ম্যাচের মাথায় ভারতরত্ন সংঘ প্রথম জয়ের স্বাদ পেয়েছে মৌচাক ক্লাবকে হারিয়ে, ২-০ গোলের ব্যবধানে। পক্ষান্তরে মৌচাক নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে চার-এক গোলে হারানোর পর ক্রমান্বয়ে তিন তিনটি ম্যাচে হেরে এখন অনেকটাই পিছিয়ে পড়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন লিগ ফুটবলের ১৪ তম ম্যাচে আজ, বুধবার ভারতরত্ন সংঘ ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে। দুই অর্ধে বিজয়ী দল দুটি গোল করেছে। প্রথমার্ধের ২৮ মিনিটের মাথায় প্রথম গোল ভারতরত্ন সংঘের রাজেন্দ্র জমাতিয়ার পা থেকে। পরবর্তী সময়ে ভারতরত্নের ছেলেরা ব্যবধান বাড়ানোর লক্ষ্যে চেষ্টা করলেও পেরে উঠেনি। অপরদিকে মৌচাক গোল পরিশোধের চেষ্টার কোনো ত্রুটি রাখেনি, কিন্তু সফল হয়নি। উপরন্ত খেলার দ্বিতীয়ার্ধে অর্থাৎ ৫২ মিনিটের মাথায় কেলভিন জমাতিয়া আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই-শূন্য করে নেয়। পরবর্তী সময়ে দুদলের মধ্যে পরস্পরের বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হলেও তৃতীয় গোলের সন্ধান আর কেউ দিতে পারেনি। এদিকে খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজয়ী দলের জাবোদিয়া জমাতিয়াকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ‌ ম্যাচ পরিচালনায় ছিলেন শিবজ্যোতি চক্রবর্তী, আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস ও কার্তিক দাস। দিনের খেলা নাইন বুলেটস বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top