News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্তব্যরত পুলিশ অফিসারকে হত্যার চেষ্টা নেশা সামগ্রী বোঝাই গাড়ি চালকের
Image

কর্তব্যরত পুলিশ অফিসারকে হত্যার চেষ্টা নেশা সামগ্রী বোঝাই গাড়ি চালকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ নেশা সামগ্রী বোঝাই গাড়ি আটক করতে গিয়ে অল্পেতে প্রাণে বাঁচলেন এক পুলিশ অফিসার৷আরও একটা দূর্গা কুমার রাঙ্খল হয়ে যেত আজ৷ আরও এক পুলিশ অফিসার প্রান হারাতেন৷ এখনো বিচার পাননি দুর্গা কুমার রাঙ্ঘল৷ আর এই তালিকায় যোগ হত আরও একটি নাম৷ তবে প্রানে বেচে গেলেও পায়ে গুরুতর আঘাত পান বিশ্রামগঞ্জ থানার এ.এস.আই ভুবন চন্দ্র দাস৷ নেশা বোঝাই বোলেরো গাড়ি তুলে দেয় পুলিশের পায়ের উপর৷ সোমবার সন্ধ্যা নাগাদ বিশালগড় ট্রাফিক ইউনিটের কাছে গোপন খবর আসে একটি নেশা বোঝাই বোলেরো বিশালগড়ের উপর দিয়ে যাবে৷ আর এই তথ্য অনুসারে গাড়িটিকে ধাওয়া করে ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা সহ অন্যান্য পুলিশ কর্মীরা৷ সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড়ের চেলিখলায় বসানো নাকা পয়েন্টে৷ খবর পেয়ে নাকা পয়েন্ট আটকে দেয় পুলিশ৷ তবে দ্রুতগামী সেই গাড়িটি নাকা পয়েন্ট ভেঙে পালিয়ে যায়৷ এমনকি উপস্থিত পুলিশের উপর গাড়ি তুলে দিতে চাইছিল গাড়ি চালক৷ কোনক্রমে প্রানে রক্ষা পেলেও এই ঘটনায় পায়ে আঘাত পান নাকা পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত এ.এস.আই ভুবন চন্দ্র দাস৷ তবে বিশালগড়ে ক্রমশই নেশা কারবারি এবং অবৈধ পাচারকারীদের স্পর্ধা বৃদ্ধি পাওয়ার পেছনে রয়েছে বিশালগড় থানারই এক উচ্চ পর্যায়ের অফিসারের সাথে পাচারকারিদের গোপন সম্পর্ক৷ আর অর্থলোভী কিছু দুর্নীতিগ্রস্থ পুলিশ অফিসারের কারনেই সহকর্মী পুলিশ অফিসারদের প্রান পর্যন্ত আজ ঝুঁকিতে৷

Releated Posts

শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

কৈলাসহর, ২৫ আগস্ট: রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর কৈলাসহর বিভাগীয়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

জয়শ্রী-লালজুরি সড়কে বেআইনি মদ বোঝাই গাড়ি আটক, উদ্ধার ৫,০০৭ বোতল বিলাতি মদ

কাঞ্চনপুর, ২৫ আগস্ট: জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে দ্রুতগতিতে কাঞ্চনপুরের দিকে আসার পথে বেআইনি মদ বোঝাই একটি গাড়ি আটক করল…

ByByReshmi Debnath Aug 25, 2026

কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

বিশালগড়, ২৫ আগস্ট: কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাতের আঁধারে চোরের দল মন্দিরে হানা দিয়ে…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

টানা বৃষ্টিতে জলমগ্ন কল্যাণপুরের আমন ধানক্ষেত, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল কৃষিদপ্তর

কল্যাণপুর, ২৫ আগস্ট: টানা দু’দিনের ভারী বৃষ্টিতে কল্যাণপুর ব্লকের বিস্তীর্ণ আমন ধানক্ষেত জলমগ্ন হয়ে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায়…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top