News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৭৯ বছরে প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি, শোকের আবহ রাজনৈতিক মহলে
Image

৭৯ বছরে প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি, শোকের আবহ রাজনৈতিক মহলে

বেঙ্গালুরু, ১৮ জুলাই (হি.স.): প্রয়াত হয়েছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডি। মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুর ইন্দিরা নগরের চিন্মায়া মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে প্রবীণ এই রাজনৈতিক নেতার বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার সকালে ওমেন চান্ডির মৃত্যুর দুঃসংবাদ সর্বপ্রথম জানান কেরলের প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ। তিনি টুইট করে জানান, “কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডি প্রয়াত।”

প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডির প্রয়াণে শোকের আবহ দেশের রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করে কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন জানিয়েছেন, “ওমেন চান্ডি একজন দক্ষ প্রশাসক ছিলেন। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি মানুষের জীবনে সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর প্রয়াণে শোকাহত।” ওমেন চান্ডির প্রয়াণে শোকাহত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। খাড়গে শোকবার্তায় জানিয়েছেন, জনসাধারণের নেতা হিসেবে দীর্ঘ সময় মানুষের পাশে ছিলেন ওমেন চান্ডি, তাঁর প্রয়াণে ব্যথিত। প্রসঙ্গত, দু’বার কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন ওমেন চান্ডি।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top