News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্টাংভ্যালীতে বহিরাগত যুবকদের দ্বারা হেনস্থার শিকার পর্যটকরা
Image

মন্টাংভ্যালীতে বহিরাগত যুবকদের দ্বারা হেনস্থার শিকার পর্যটকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷  মন্টাং ভ্যালিতে এসে একাংশ বহিরাগত উশৃংখল যুবক কর্তৃক হেনস্থার শিকার পর্যটক৷ পাহাড়ি জনপদে  প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গড়ে তোলা মন্টাং ভ্যালি আদতে কি নিরাপদ প্রকৃতি প্রেমী পর্যটকদের জন্য৷ তবে ওই এলাকা আদতে যে নিরাপদ নয় তার অভিযোগ তুলল রাজ্যের এক পর্যটক প্রেমী৷ ঘটনা, মুঙ্গিয়াকামি থানাধীন নুনাছড়া এডিসি ভিলেজ এলাকায় মন্টাং ভ্যালীতে রবিবার৷ সপ্তাহের শনিবার এবং রবিবার রাজ্য সহ বহিঃরাজের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের প্রকৃতিপ্রেমী পর্যটকরা ভীর জমায় এই মন্টাং ভ্যালিতে৷ কারণ, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গড়ে তোলা হয়েছে এই মন্টাং ভ্যালী৷ আর এই প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রচুর সংখ্যক পর্যটকরা প্রতিনিয়তই উপভোগ করার জন্য মন্টাং ভেলিতে ছুঁটে যায়৷ শুরু থেকেই ওই এলাকায় দূর দূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমীরা নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত৷ রবিবার রাজধানী আগরতলা থেকে পেশায় সরকারি উচ্চপদস্থ আধিকারিক চিরঞ্জিত ঘোষ নামের এক প্রকৃতি প্রেমী প্রাকৃতিক সৌন্দর্যের টানে স্ব-পরিবার নিয়ে ছুটে গিয়েছিল মন্টাং ভ্যালিতে৷ মন্টাং ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করে স্ব পরিবার নিয়ে গাড়ি করে নিজ বাড়ির উদ্দেশ্যে আসছিল তারা৷ তখন কিছু পাহাড়ি পথ অতিক্রান্ত করার পর একজন মহিলা ও বাচ্চাকে বাঁচাতে গিয়ে থামানো অন্য এক গাড়ির সাথে অল্পবিস্তর সংঘর্ষ ঘটে৷ যদিও চিরঞ্জিত ঘোষ নাম সেই ভদ্রলোক গাড়ি থামিয়ে ওই গাড়িতে থাকা যুবকদের সঙ্গে মত বিনিময় করে ওই জায়গা থেকে চলে আসে৷ পরবর্তী সময় ওই ভদ্রলোক গাড়ি থেকে লক্ষ্য করে যে একাংশ উশৃংখল যুবক গাড়ি নিয়ে উনার পেছনে ধাওয়া করছে৷ কাল বিলম্ব না করে তাৎক্ষণিক ভদ্রলোকটি একটি নির্জন জায়গায় উনার গাড়িটি থামায়৷ পরে ধাওয়া করা গাড়ি থেকে প্রায় পাঁচজন উশৃংখল যুবক নেমে এসে ওই ভদ্রলোকটিকে গালিগালাজ দিতে শুরু করে এবং রীতিমতো হুমকি-ধুমকি দিতে শুরু করে এবং চিরঞ্জিত ঘোষ নামের ওই ব্যক্তির সঙ্গে যুবকরা উশৃংখলতা শুরু করে৷ পরে এই ভদ্রলোক ওই জায়গা থেকে কোনক্রমে এসে তেলিয়ামুড়া থানার দারস্ত হয়৷ স্থানীয় সূত্রের জানা যায়, ওই যুবকরা সংশ্লিষ্ট এলাকার নয়৷ সূত্র মারফত আরো জানা যায়, ওই যুবকরা বহিরাগত এবং তারা মন্টাং ভ্যালি এলাকায় এসে নেশাগ্রস্থ অবস্থায় উশৃঙ্খলতা করে একাংশ পর্যটকদের এই ভাবে হেনস্থা করছিল৷ এদিকে অভিযোগ উঠছে মন্টাং ভ্যালি এলাকাটিতে দূর দূরান্ত থেকে আসা প্রাকৃতিক প্রেমি পর্যটকদের জন্য কতটুকু নিরাপদ৷ ওই এলাকায় পুলিশ প্রশাসনের কোন কর্মী না থাকার কারণে প্রতিনিয়তই নিরাপত্তার অভাবে ভুগছে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা৷৷

Releated Posts

শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

কৈলাসহর, ২৫ আগস্ট: রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর কৈলাসহর বিভাগীয়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

জয়শ্রী-লালজুরি সড়কে বেআইনি মদ বোঝাই গাড়ি আটক, উদ্ধার ৫,০০৭ বোতল বিলাতি মদ

কাঞ্চনপুর, ২৫ আগস্ট: জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে দ্রুতগতিতে কাঞ্চনপুরের দিকে আসার পথে বেআইনি মদ বোঝাই একটি গাড়ি আটক করল…

ByByReshmi Debnath Aug 25, 2026

কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

বিশালগড়, ২৫ আগস্ট: কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাতের আঁধারে চোরের দল মন্দিরে হানা দিয়ে…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

টানা বৃষ্টিতে জলমগ্ন কল্যাণপুরের আমন ধানক্ষেত, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল কৃষিদপ্তর

কল্যাণপুর, ২৫ আগস্ট: টানা দু’দিনের ভারী বৃষ্টিতে কল্যাণপুর ব্লকের বিস্তীর্ণ আমন ধানক্ষেত জলমগ্ন হয়ে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায়…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top