News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে : প্রদ্যুৎ
Image

ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে : প্রদ্যুৎ

আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। আগামী বুধবার ওই মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে। আজ রাজবাড়িতে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন তিনি প্রত্যয়ের সুরে বললেন, আইনী পথেই ভিলেজ কাউন্সিল নিবার্চন করবে তিপরা মথা।

এদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজেপি সরকার নিবার্চনী প্রতিশ্রুতি পালন করছে না। তাই ভিলেজ কাউন্সিল নির্বাচন করার সাহস পাচ্ছে না। কিন্তু আইনী পথেই ভিলেজ কাউন্সিল নিবার্চন করবে তিপরা মথা।

তাঁর অভিযোগ, এডিসি এলাকায় ১৬ টি বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। ওই ১৬টি বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে ছাত্র ছাত্রীদের পঠনপাঠন হচ্ছে। চলতি অর্থ বছরে টিটিএএডিসি এলাকায় উন্নয়ন কাজের জন্য অর্থের অনুমোদন দিচ্ছে না সরকার। সরকার চাইছে তাদের সাথে জোট গঠন করলেই ভিলেজ কাউন্সিলের নির্বাচন সংঘঠিত করবে। সরকারের অবহেলার শিকার হচ্ছে সাধারণ মানুষ। 

তাঁর কথায়, ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করেছে তিপরা মথা। আগামী বুধবার ওই মামলায় শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিলেজ কাউন্সিল নির্বাচন না করার জবাব  আদালতকে দিতে হবে সরকারের। মুখ্য সচিব এবং নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করা হয়েছে, বলেন তিনি।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top