ভোপাল, ১৭ জুলাই (হি.স.): আগুন ধরে গেল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ব্যাটারি বক্সে। সোমবার সকালে মধ্যপ্রদেশের কুরওয়াই কেথোরা স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচের ব্যাটারি বক্সে আগুন লেগে যায়। এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে, কোনও যাত্রী হতাহত হননি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন।
ভারতীয় রেল জানিয়েছে, মধ্যপ্রদেশের কুরওয়াই কেথোরা স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচের ব্যাটারি বক্সে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে।দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেছে। সমস্ত যাত্রী নিরাপদে আছেন। কোন ও হতাহতের খবর নেই। আগুন শুধুমাত্র ব্যাটারি বক্সেই সীমাবদ্ধ ছিল। যাইহোক, এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।

