News Flash

  • Home
  • দেশ
  • ক্যানিংয়ে তৃণমূলের বুথ সভাপতির খুনের ঘটনায় গ্রেফতার ৩
Image

ক্যানিংয়ে তৃণমূলের বুথ সভাপতির খুনের ঘটনায় গ্রেফতার ৩

ক্যানিং, ১৬ জুলাই (হি. স.) : শুক্রবার রাতে ক্যানিংয়ে খুন হয়ে গিয়েছিলেন তৃণমূলের বুথ সভাপতি নান্টু গাজি। অভিযোগের তির ছিল আইএসএফের দিকে। এ ঘটনায় এবার ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার আলিপুর আদালতে তোলা হয়। খুনের আসল কারণ জানতে তিনজনকেই নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ।

ধৃতেরা হল রশিদ জমাদার, মোসলেম গাজি, ওরমজান গাজি। সূত্রের খবর, শুক্রবার রাতে বাজারে গিয়েছিলেন ক্যানিং থানা এলাকার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা গাজিপাড়ায় ২৪২ নম্বর বুথ তৃণমূলের সভাপতি নান্টু গাজি। অভিযোগ, বাড়ি ফেরার পথে রাস্তাতেই তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। বেধড়ক মারধর করা হয়। কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢোলে পড়েন নান্টু। ঘটনার ঘটনার তদন্তে নামে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top