News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুর্শিদাবাদের ভোটের হিংসায় আহত সিপিএম কর্মীর মৃত্যু এনআরএস-এ
Image

মুর্শিদাবাদের ভোটের হিংসায় আহত সিপিএম কর্মীর মৃত্যু এনআরএস-এ

কলকাতা, ১৬ জুলাই (হি.স.) : এনআরএস হাসপাতালে মৃত্যু হল ভোটের হিংসার শিকার মুর্শিদাবাদের এক সিপিএম সমর্থক। রবিবারের এই ঘটনায় নিহতের পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। নিহতের নাম রিন্টু শেখ। বয়স ৪২ বছর। মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। রিন্টুর পরিবারের দাবি, ভোটের দিন স্থানীয় বুথে দেদার ছাপ্পা চলছিল। অভিযোগ, প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার হন রিন্টু। ধারাল অস্ত্রের কোপ মারা হয় তাঁকে। হরিহরপাড়া ব্লকের নিয়ামতপুর গ্রামে তৃণমূলের হাতে আক্রান্ত হন রিন্টু শেখ। প্রথমে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা পর। তবে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

রিন্টুর মাথায় একাধিক আঘাতের পাশাপাশি শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে পরিবারের দাবি। মাথায় অস্ত্রোপচারও করা হয়। রবিবার বেলা দেড়টার সময় মারা যান তিনি। পরিবারের বক্তব্য, যারা এই ঘটনায় যুক্ত, পুলিশ এখনও অবধি তাদের কাউকে গ্রেফতার করেনি। পরিবারের লোকজন দোষীদের শাস্তির দাবি করছে।

নিহতের এক আত্মীয়ের কথায়, “সকাল থেকে সুস্থভাবেই ভোট হচ্ছিল। হঠাৎ করে কী হল কে জানে। আমার বিরোধী প্রার্থী আমাকে ধরে মারতে লাগল। তারপর বুথের বাইরে বেরিয়ে এসে আমাদের লোকজনকেও মারধর শুরু করে ওদের লোকেরা। ওদের হাতে লাঠি, শাবল, বড় বড় বাঁশ ছিল। আমাদের ১০-২০ জনকে মেরেছে। আমার ভাসুর কলকাতাতে মারা গেল। আমাদের বুথ থেকে বের করে ওরা ছাপ্পা ভোট করল। আমরা এর সিবিআই তদন্ত চাই।”

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top