News Flash

Image

এনএফ রেলের পণ্য আনলোডিঙে পঞ্জিয়ন বৃদ্ধি ৪.২৯ শতাংশ

গুয়াহাটি, ১৬ জুলাই (হি.স.) : অত্যাবশ্যক ও অন্যান্য পণ্যসামগ্রীর সরবরাহ বহাল রাখতে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে আনলোডিঙের ক্ষেত্রে ধারাবাহিকভাবে পঞ্জিয়ন বৃদ্ধি করছে। এ বছরের জুন মাসে ১,০৪৬টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। ২০২৩-এর জুন মাসে পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় ৪.২৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। ২০২৩-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত চলতি অর্থবর্ষে ৩,৩৮৩টি পণ্যবাহী রেক উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অধীনে আনলোড করা হয়েছে।

আজ রবিবার এ তথ্য দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তিনি জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, সার, সিমেন্ট, কয়লা, অটোমোবাইল, কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।

চলতি বছরের জুন, এই সময়সীমার মধ্যে অসমে পণ্যবাহী ট্রেনের ৫৮৩টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩০৮টি রেকে অত্যাবশ্যক সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৭৮টি রেক, নাগাল্যান্ডে ১৮টি রেক, মণিপুরে ৪টি রেক, অরুণাচল প্রদেশে ১০টি রেক এবং মিজোরামে ছয়টি রেক আনলোড করা হয়। এছাড়া, সংশ্লিষ্ট মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ১৮৮টি পণ্য রেক ও বিহারে ১৫৯টি পণ্য রেক আনলোড করা হয়েছিল।

তিনি জানান, অত্যাবশ্যক ও অন্যান্য পণ্য সামগ্রী শুধুমাত্র সাধারণ মানুষের চাহিদা পূরণের জন্য নয়, পাশাপাশি সমগ্র অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপকে সক্রিয় রাখতেও নিয়মিত পরিবহণ করা হচ্ছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণের কাজ দ্রুতগতিতে পরিচালনা করার ফলে পণ্যবাহী ট্রাফিকের অন্তর্মুখী ও বহির্মুখী চলাচলও বৃদ্ধি পেয়েছে।

Releated Posts

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top