News Flash

Image

লুকসানে হাতির হানায় তছনছ ৩০০ সেগুন গাছ

নাগরাকাটা, ১৬ জুলাই (হি. স.) : শিলিগুড়ির লুকসানের কালীখোলা বস্তিতে ৩০০ সেগুন গাছ লন্ডভন্ড করে দিল ডায়নার জঙ্গলের একপাল হাতি। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও বন দফতর সূত্রেই জানা গিয়েছে, অন্তত ১৫টি হাতির একটি দল ওই সেগুন বাগানে হামলা চালায়। তছনছ করে ৩ বিঘা জমি। একেকটি সেগুন গাছের বয়স ৫ বছর হয়ে গিয়েছিল। হাতির পাল সেগুনের কান্ডের বাকল বের করে সেগুলি সাবাড় করে। কৃষক রামকুমার কাটোয়াল বলেন, ‘হাতির আতঙ্কে ধান, ভুট্টার মতো চাষাবাদ ছেড়ে দিয়ে সেগুন লাগিয়ে এটারও যে এমন পরিণতি হবে কে জানতো! সরকারি ক্ষতিপূরণ না মিললে এখন ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।‘ তাঁদের দাবি, ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপরে। বন দফতরের ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, ‘হাতির পালের গতিবিধির প্রতি সতর্ক নজর রেখে চলা হচ্ছে।‘

Releated Posts

এলপিইউ হিংসা নিয়ে আপের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির, অমিত শাহের সভা বানচালের চেষ্টার দাবি

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জানের লুধিয়ানার লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে সাম্প্রতিক হিংসার ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করলেন…

ByByNews Desk Sep 28, 2026

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top