News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে জম্মু-কাশ্মীরে জমি দেওয়া হচ্ছে না কোনও বহিরাগতকে : মনোজ সিনহা
Image

প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে জম্মু-কাশ্মীরে জমি দেওয়া হচ্ছে না কোনও বহিরাগতকে : মনোজ সিনহা

শ্রীনগর, ১৫ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে জম্মু ও কাশ্মীরে জমি দেওয়া হচ্ছে না কোনও বহিরাগতকে। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। একইসঙ্গে তিনি বলেছেন, যারা অবৈধভাবে জমি দখল করেছে, তাঁদের জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করতে হবে। শনিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার ডাক বাংলোতে একটি অনুষ্ঠানে উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, অনেক মানুষ তাঁর কাছে এসে বলেন, তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য কিন্তু তাদের কোনও জমি নেই।

মনোজ সিনহার কথায়, “প্রশাসন তাই পর্যালোচনা করে এই ধরনের পরিবারগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৫ মালরা জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তাঁরা নিজস্ব বাড়ি তৈরি করতে পারেন। এ পর্যন্ত গৃহহীন পরিবারের জন্য ১,৯৯৫০০টি বাড়ি মঞ্জুর করা হয়েছে। এই পরিসংখ্যানে ৪৬,০০০ এসসি এবং এটি শ্রেণীর পরিবার রয়েছে, যারা এই প্রকল্পের জন্য যোগ্য ছিল এবং ২,৭১১ পরিবার যাদের কোনও জমি ছিল না। মনোজ সিনহা আরও বলেন, “দুর্ভাগ্যবশত, কিছু মানুষ বহিরাগতদের জমি দেওয়া হচ্ছে বলে দাবি করে জনগণকে বিভ্রান্ত করছে। জম্মু ও কাশ্মীরে কোনও বহিরাগতকে জমি দেওয়া হচ্ছে না।”

Releated Posts

কৃষকরাই দেশের সমৃদ্ধির ভিত্তি, নয়ডা বিমানবন্দরের জন্য জমি দেওয়া কৃষকদের ধন্যবাদ যোগীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) নির্মাণের জন্য জমি প্রদানকারী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের…

ByByNews Desk Jun 15, 2026

ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির নতুন সুযোগ তৈরি করছে: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে এগিয়ে চলা ভারতের জন্য ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 15, 2026

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top