News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে দেবরের কোদালের আঘাতে গুরুতর আহত বৌদি
Image

বিশালগড়ে দেবরের কোদালের আঘাতে গুরুতর আহত বৌদি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ দেবরের কোদালের আঘাতে গুরতর জখম বৌদি৷ ঘটনা শুক্রবার সন্ধ্যায় বিশালগড় থানাধীন পূর্বলক্ষীবিল এলাকায়৷ বর্তমানে গুরুতর আহত বৌদি রত্না বালা দেবনাথ জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, পরিবারের বখাটে ছোট ছেলে জয়ন্ত দেবনাথের চালচলনে রীতিমত অতিষ্ঠ গোটা পরিবার৷ প্রায়শই তার হাতে আক্রান্ত হতে হয় দাদা, বৌদি এমনকি মাকেও৷ বৃহস্পতিবার একই ঘটনার পূনরাবৃত্তি হয়৷ কোনও একটি ঘটনাকে কেন্দ্র করে জয়ন্ত তার মাকে বেধরক মারধর করে৷ তারই প্রতিবাদ জানাতে শুক্রবার সকালে বড় পুত্রবধূ রত্না বালা দেবনাথকে সঙ্গে নিয়ে সাধনা বালা দেবনাথ বিশালগড় থানায় অভিযোগ জানাতে আসে৷ অভিযোগ জানিয়ে তারা দুজনে বাড়িতেও পৌছতে পারেনি৷ গেইটে প্রবেশ করা মাত্রই বৌদি রত্না বালা দেবনাথের মাথায় আচমকা কোদাল দিয়ে কূপ বসিয়ে দেয়৷ এতে গুরতর আহত অবস্থায় প্রতিবেশিরা তড়িঘরি তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ রত্না দেবনাথের জখম গুরতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷

Releated Posts

এডিসি নির্বাচনে বিজেপির প্রভারী দায়িত্বে লতা উসেন্দি

আগরতলা, ৪ এপ্রিল : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টি.টি.এ.এ.ডি.সি) নির্বাচনে বিজেপির তরফে বড় সাংগঠনিক সিদ্ধান্ত…

ByByNews Desk Apr 4, 2026

রাতের আঁধারে রক্তাক্ত পরিণতি, মাছ ধরতে গিয়ে নৃশংস খুন মাঝবয়সী ব্যক্তি, থমথমে কদমতলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল:  উত্তর ত্রিপুরার কদমতলা যেন এক রাতেই আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। দক্ষিণ কদমতলা গ্রাম…

ByByNews Desk Apr 4, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে: খাদ্য দপ্তরের বিশেষ সচিব

আগরতলা, ৪ এপ্রিল: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রতিদিন মজুত (স্টক) ও সরবরাহের…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগরে কংগ্রেসের বিশাল জনসভা, চয়ন ভট্টাচার্যের সমর্থনে শীর্ষ নেতৃত্বের প্রচার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: আসন্ন ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে চরমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। সেই…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top