News Flash

  • Home
  • খেলা
  • পশ্চিমাঞ্চলকে চাপে রেখে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় দক্ষিণাঞ্চল
Image

পশ্চিমাঞ্চলকে চাপে রেখে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় দক্ষিণাঞ্চল

দক্ষিণাঞ্চল: ২১৩, ১৮১/৭

পশ্চিমাঞ্চল: ১৪৬,

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।। ব্যাটিং ব্যর্থতার দায়ে অনেকটা চাপে রয়েছে পশ্চিমাঞ্চল। খেতাব জয়ের দোরগোড়ায় দক্ষিণাঞ্চল। দলীপ ট্রফির ফাইনালে পশ্চিমাঞ্চলকে অনেকটা চাপে রেখে ট্রফি ঘরে তুলে নিতে চাইছে দক্ষিণাঞ্চল। ‌ এবার জিতলে দক্ষিণাঞ্চলের ১৪ তম দলের ট্রফি বিজয় হবে। এই মুহূর্তে দক্ষিণাঞ্চল ২৪৮ রানে এগিয়ে রয়েছে। এখনও তাদের হাতে আরও তিন উইকেট বর্তমান। প্রথম ইনিংসে লিড নেওয়ায় তারা অ্যাডভান্টেজ মুডে রয়েছে। ড্র-তে ফাইনাল ম্যাচ নিষ্পত্তি হলেও ক্ষতি নেই। প্রয়োজনে আগামীকাল প্রথম বেলায় রান সংগ্রহ থেকেও গুরুত্ব দেবে উইকেটে টিকে থাকার দিকে। দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসের ২১৩ রানের জবাবে পশ্চিমাঞ্চল আজ, শুক্রবার তৃতীয় দিনে ১৩৯ রান হাতে নিয়ে খেলা শুরু করে অবশিষ্ট তিন উইকেটে ১৭ রান যোগ করে ১৪৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ৬৭ রানে লিড নিয়ে দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংস এর খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৬০ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। ইতোমধ্যে সাত উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে। মৈয়াঙ্ক আগরওয়াল ৩৫ রানে, বিহারী ৪২ রানে, রিকি ৩৭ রানে আউট হলেও ওয়াশিংটন সুন্দর ১০ রানে এবং ভ্যাশাক এক রানে উইকেটে রয়েছেন। পশ্চিমাঞ্চলকে ১৪৬ রানে থামিয়ে দেওয়ার পেছনে বিদ্যাথ  কাভেরাপ্পার সাত উইকেট দখল বেশ উল্লেখযোগ্য। ৫৩ রানের বিনিময়ে কাভেরাপ্পা সাতটি উইকেট পেয়েছে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top