News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৯ জুলাই ধর্মনগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা
Image

১৯ জুলাই ধর্মনগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ ধর্মনগর বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে  অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভা৷ দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন৷ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ সহ অন্যান্যরা  এই সময় উপস্থিত ছিলেন৷ উনিশে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আসবেন  ধর্মনগর মহকুমাতে৷  এখানে অনেকগুলি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷তাছাড়া রাজ্যভিত্তিক বনমহোৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বীর বিক্রম ইন্সটিটিউশনের ময়দানে৷ কদমতলায় ১৮ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হবে আগর  ইন্ডাস্ট্রি৷ তার শিলান্যাস করবেন  মুখ্যমন্ত্রী৷ এসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন৷ তাছাড়া দুপুর বারোটা নাগাদ ধর্মনগর শহরে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা একটি ধিক্কার মিছিল  সংগঠিত করে৷বিধানসভার ভেতরে  বিরোধী দলের বিধায়করা যে অশালীন আচরণ করেন তার পরিপ্রেক্ষিতে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়৷

Releated Posts

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top