News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহার বিধানসভার বাইরে বিক্ষোভ-প্রতিবাদ বিজেপির, সম্রাট বললেন নীতীশ গুন্ডারাজ চালাতে চাইছেন
Image

বিহার বিধানসভার বাইরে বিক্ষোভ-প্রতিবাদ বিজেপির, সম্রাট বললেন নীতীশ গুন্ডারাজ চালাতে চাইছেন

পাটনা, ১৪ জুলাই (হি.স.): পুলিশের লাঠির আঘাতে বিজেপি কর্মী বিজয় সিংয়ের মৃত্যুর অভিযোগকে ঘিরে ক্ষোভে ফুঁসছে বিহার বিজেপি। দলীয় কর্মীর মৃত্যুর প্ৰতিবাদে শুক্রবার সকালে বিহার বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধাকয়করা। কালা দিবস পালন করা হয় বিজেপির পক্ষ থেকে।

বিহার বিজেপির সভাপতি ও বিধানসভার বিরোধী দলনেতা সম্রাট চৌধুরী বলেন, “নীতীশ কুমার গুন্ডারাজ চালাতে চাইছেন। তিনি আমাদের জেলে পাঠাতে পারেন, গুলি করতে পারেন অথবা খুনও করতে পারেন, কিন্তু আন্দোলন চলবে।” এদিন বিধানসভার ভিতরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক সঞ্জয় সিং। তাঁকে মার্শালরা চ্যাংদোলা করে বাইরে বের করে দেন।
সঞ্জয় সিং বলেছেন, “গতকালের ঘটনার প্রতিবাদ করছিলাম আমি। রাজ্য সরকারের নৃশংসতার কথা বলছিলাম। হঠাৎ, স্পিকার মার্শালদের আমাকে নিয়ে যেতে বলেন এবং তাঁরা আমাকে বিধানসভা ভবন থেকে বের করে দিল… এই সরকার আমাদের বিধানসভা ভবনে অথবা রাস্তায় কথা বলতে দিচ্ছে না… তারা বিহারে জরুরি অবস্থা জারি করেছে।”

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top