News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশামুক্ত ত্রিপুরা নিয়ে খোয়াইয়ে সচেতনতামূলক অভিযান
Image

নেশামুক্ত ত্রিপুরা নিয়ে খোয়াইয়ে সচেতনতামূলক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ নেশা মুক্ত অভিযানের অঙ্গ হিসাবে সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয় খোয়াই নতুন টাউন হলে৷ এদিনই অনুষ্ঠানটি আয়োজিত হয় খোয়াই পৌর পরিষদের উদ্যোগে৷ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্যরা৷ এদিন নেশা বিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে মহুপভা শাসক ও জেলা পরিষদের কর্মকর্তারা খোয়াই জেলার সর্বত্র সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ নেশার কবলে পড়ে যুব সমাজ যেভাবে ধবংসের মুখে ধাবিত হচ্ছে তা থেকে রক্ষা পেতে হলে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন৷ শুধুমাত্র সরকারি উদ্যোগে এই সচেতনতা সর্বত্র বৃদ্ধি করা সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন৷ এলাকাকে নেশা মুক্ত করতে হলে প্রতিটি ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে৷ সার্বিক প্রচেষ্টাতেই এই ভয়ংকর প্রবণতা থেকে যুবসমাজকে রক্ষা করা যাবে৷ উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে৷ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ ব্যাপারে রাজ্যের সর্বস্তরের জনগণের সহযোগিতা আহবান করেছেন৷ সেই আহবানে সারা দিন খোয়াই সহ   বিভিন্ন স্থানে নেশা বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে৷৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top