News Flash

Image

আজ লর্ডসে সৌরভের দাদাগিরির ২১ বছর পূর্তি

কলকাতা, ১৩ জুলাই(হি.স.): মনে পড়ছে ২১ বছর আগে সেই লর্ডসের ব্যালকনি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি খুলে ওড়ানোর দৃশ্য? ২১ বছর আগে আজকের দিনেই এই দৃশ্য দেখা গিয়েছিল ন্যাটওয়েস্ট ট্রফিতে। ২০০২ সালের ১৩ জুলাই আজকের দিনেই লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল ভারত।

ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ভারতকে ৩২৬ রানের টার্গেট দিয়েছিল নাসের হুসেনের ইংল্যান্ড। এই রান তাড়া করতে নেমে বীরেন্দ্র সেওয়াগ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপেনিং জুটিতে ওঠে ১০৬ রান। বিশাল এই টার্গেট তাড়া করতে গিয়ে এক সময় ১৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত।
সেখান থেকে টিম ইন্ডিয়াকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন অলরাউন্ডার যুবরাজ ও মহম্মদ কাইফ। এদের জুটিতে ওঠে ১২১ রান। আর শেষ পর্যন্ত ৮৭ রানে নট আউট থেকে জাহির খানের সঙ্গে ভারতকে সেই ম্যাচ জেতান মহম্মদ কাইফ।

আর তারপরই দেখা যায় সেই ঐতিহাসিক দৃশ্য। লর্ডসের ব্যালকনি থেকে জার্সি উড়িয়ে টিম ইন্ডিয়ার জয়ের সেলিব্রেশন করেছিলেন সৌরভ।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top