News Flash

Image

মিজোরাম : আইজলের নয়া জেলাশাসক পদে দায়িত্ব নিলেন নাজুক কুমার


আইজল, ১১ জুলাই (হি.স.) : মিজোরামের রাজধানী আইজলের নয়া জেলাশাসক পদে দায়িত্ব নিয়েছেন আএএস শ্রীমতি নাজুক কুমার। তিনি ড. লালহরিয়াতজুয়ালির স্থলাভিষিক্ত হয়েছেন।

মিজোরামের রাজ্যপাল হরি বাবু কম্ভমপতির এক আদেশের বলে রাজ্য সরকার ভারতীয় প্রশাসনিক পরিষেবা এবং মিজোরাম সিভিল সার্ভিসের বেশ কয়েকজন আধিকারিকদের বদলি ও পোস্টিং জারি করেছিল। রাজ্যপালের আদেশ অনুসারে ২০১৬ ব্যাচের অরুণাচল প্রদেশ-গোয়া-মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল (এজিএমইউটি)-এর আইএএস নাজুক কুমার আইজলের নতুন ডেপুটি কমিশনার হয়েছেন। বিদায়ী জেলাশাসক ড লালহরিয়াতজুয়ালিকে বদলি করা হয়েছে স্কুল শিক্ষা বিভাগের ডিরেক্টর পদে।

এছাড়া ১৮ জন মিজোরাম সিভিল সার্ভিস অফিসারের বদলি এবং পদায়নের বিষয়ে আরেকটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যপাল হরি বাবু কম্ভমপতি।

এখানে উল্লেখ করা যেতে পারে, একজন তরুণ আইএএস অফিসার হিসেবে মিজোরামের সারচিপ জেলাকে পানীয় জলের সংকট থেকে মুক্ত করে গত ২০২২ সালের অক্টোবরে তদানীন্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে জল সংরক্ষণ ও জল ব্যবস্থাপনার জন্য দুটি জাতীয় পুরস্কার লাভ করেছেন ওই জেলার তৎকালীন জেলাশাসক নাজুক কুমার।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top