News Flash

  • Home
  • প্রধান খবর
  • পশ্চিমবঙ্গে নির্বাচন ও হিংসা সমার্থক হয়ে উঠেছে : সম্বিত পাত্র
Image

পশ্চিমবঙ্গে নির্বাচন ও হিংসা সমার্থক হয়ে উঠেছে : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে হিংসার তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তাঁর মতে, পশ্চিমবঙ্গে নির্বাচন ও হিংসা সমার্থক হয়ে উঠেছে। মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, “পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় এ পর্যন্ত প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের জন্য গুলি, বোমাবাজি, খুন এবং ভোট কারচুপির মতো শব্দগুলি ব্যবহার করা হচ্ছে…এটি আকস্মিক নয়, এটি রাষ্ট্রীয় মদতপুষ্ট গণতন্ত্রের হত্যা।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সম্বিত পাত্র বলেছেন, “কিছু নির্লজ্জ মানুষ গণতন্ত্রের মৃত্যু এত সহজে বহন করতে পারে, কিন্তু নিজেদের ‘আকাঙ্খার’ মৃত্যু নয়! মমতা বন্দ্যোপাধ্যায় ‘মা’, ‘মাটি’ এবং ‘মানুষ’ নিয়ে কথা বলতেন। এখন ‘মা’ কাঁদছেন, ‘মাটি’ রক্তে রঞ্জিত, আর ‘মানুষ’ খুন হয়েছে। কিন্তু নির্মম বন্দ্যোপাধ্যায়জী নীরব দর্শক হয়ে এসব দেখছেন!

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top