News Flash

  • Home
  • দেশ
  • পঞ্চায়েত ভোটের চালচিত্রের কড়া সমালোচনা কেন্দ্রীয় নেতা সম্বিত পাত্রর
Image

পঞ্চায়েত ভোটের চালচিত্রের কড়া সমালোচনা কেন্দ্রীয় নেতা সম্বিত পাত্রর


নয়াদিল্লি, ১১ জুলাই (হি. স.) : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে দিল্লিতে দলের সদর দফতরে মুখ খুললেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি বিজেপি বিরোধী জোটকেও সাংবাদিকদের কাছে আক্রমণ করেছেন তিনি।

পাত্রের প্রশ্ন, বাংলায় এই হিংসা, খুনোখুনির সময় কোথায় লালুপ্রসাদ যাদব, কোথায় নীতীশ কুমার, কোথায় ভালোবাসার দোকান খোলা রাহুল গান্ধী? সাংবাদিক সম্মেলনের শুরুতেই বিজেপি মুখপাত্র বলেন, “বলা হত, যা বাংলা আজ চিন্তা করে, ভারত তা পরের দিন ভাবে। যে মাটি থেকে বন্দেমাতরম শব্দ উঠে এসেছিল, আজ তৃণমূলের কল্যাণে সেখানেই অপ্রত্যাশিত হিংসা চলছে। এর কোনও নির্বাচনে এই ধরনের হিংসা না আমরা দেখেছি না কোথাও শুনেছি। নির্বাচন এবং হিংসা আজ বাংলায় সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে।”

সম্বিত পাত্র বলেন, বাংলায় নির্বাচনী হিংসা এই প্রথমবার নয়। বিজেপি মুখপাত্র ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ে মৃত্যুর খতিয়ান তুলে ধরে বলন, “এই দৃশ্য যদি কোনও বিজেপি শাসিত রাজ্যে হত তাহলে হাহাকার পড়ে যেত। সম্বিতের কথায়, “এই সমস্ত নেতা যারা কখনও বেঙ্গালুরুতে হাত ধরাধরি করছে, কখনও অন্য রাজ্যে করছে, মহাজোটের দৃশ্য দেখাচ্ছে সেসব নেতারা এখন কোথায়?”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top