News Flash

Image

বাংলাদেশে আলুর কেজি ৫০ টাকা

ঢাকা, ৯ জুলাই (হি.স): এবারে বাংলাদেশে হাফ সেঞ্চুরি করছে আলুর দাম। ভালো মানের সাদা (গ্র্যানুলা) বা লাল (কার্ডিনাল) আলু কিনতে হচ্ছে এখন ৫০ টাকা কেজি দরে। আর দেশি জাতের আলুর দাম ৬০ টাকায় ঠেকেছে, যা গত কয়েকদিনে কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে।দেশি ছোট গোল আলু (পাকড়ি জাতের আলু) ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। তবে ভারত থেকে আমদানি শুরুর পর থেকে কমেছে পেঁয়াজের দাম।

বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছর দেশে ১ কোটি ১১ লাখ টন আলু উৎপাদন হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি। ওই বছর দেশে আলু উৎপাদন হয়েছিল ১ কোটি ১০ লাখ টন। এ উৎপাদন দেশে আলুর চাহিদার তুলনায় অনেক বেশি। দেশে বার্ষিক আলুর চাহিদা ৮৫ থেকে সর্বোচ্চ ৯০ লাখ টন।

অন্য বছর চাহিদার চেয়ে আলুর উৎপাদন বেশি হওয়ায় সচরাচর বাজারে দাম স্থিতিশীল থাকতো। মৌসুমের শেষে হিমাগারগুলোতে আলু অবিক্রীত থেকে যেতো। তবে, এবারে আলুর মূল্য বৃদ্ধিকে ব্যবসায়ীদের সিন্ডিকেটেকে দায়ী করছেন খুচরার ব্যবসায়ীরা।

প্রান্তিক এলাকার আলুচাষি ও ব্যবসায়ীরা বলছেন, এবছর আলুর চাষাবাদ বেশ কমেছে। পাশাপাশি বাজারে অন্যান্য সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় আলুর চাহিদা বেড়েছে। সে অনুযায়ী সরবরাহ কম থাকায় আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

অন্যদিকে, দেশে আলু সরবরাহে কোনো সংকট থাকার কথা নয় বলে জানিয়েছেন বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান। তিনি বলেন, ‘প্রতি বছর উদ্বৃত্ত আলুতে আমাদের সমস্যা হয়। অবিক্রীত থেকে যায়। চাষিদের লোকসান হয়। এবছরও আলুর ব্যাপক ফলন হয়েছে। চাষের জমির পরিমাণ কিছুটা কমলেও ফলন ভালো হওয়ায় উৎপাদন গত বছরের থেকেও বেড়েছে। তারপরও আলুর দাম কেন বাড়লো সেটা বুঝতে পারছি না।’

Releated Posts

হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরশাহির ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত, তীব্র নিন্দা আবুধাবির

আবুধাবি, ৮ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি-র একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র…

ByByNews Desk Aug 8, 2026

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, মৃত বেড়ে ৫৯, আক্রান্ত প্রায় ১৮ হাজার

ঢাকা, ৮ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে অন্তত ৫৯ জনের মৃত্যু…

ByByNews Desk Aug 8, 2026

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, নিহত ৮, আহত ৩০-এর বেশি; অভিযুক্ত ১৪ বছরের ছাত্র

ব্যাংকক, ৭ আগস্ট(আইএএনএস): থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের…

ByBySandeep Biswas Aug 7, 2026

সীমান্ত সমস্যা নিয়ে ভারত-চীনের বৈঠক, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিস্থিতি পর্যালোচনা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠন এবং আন্তঃসীমান্ত সহযোগিতা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top