News Flash

Image

আচমকা দিল্লি গেলেন রাজ্যপাল

কলকাতা, ৯ জুলাই (হি.স.) : পঞ্চায়েত ভোটের পর দিনই দিল্লি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । পঞ্চায়েত ভোটে হিংসার রিপোর্ট দিতেই কী তাঁর এই দিল্লি যাত্রা তা নিয়ে জল্পনা চরমে উঠেছে। পঞ্চায়েত ভোটে হিংসা প্রসঙ্গে শনিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছিলেন, একজন রাজ্যপাল হিসেবে যা কর্তব্য তাই করব। রবিবার সন্ধ্যায় তিনি দিল্লি গেলেন। বিশেষ বিমানে দিল্লি গেলেন তিনি। সূত্রে খবর, রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হতে পারে।
শনিবার পঞ্চায়েত ভোটের সকাল থেকেই পথে নেমেছিলেন রাজ্যপাল। গাড়িতে একের পর এক বুথ পরিদর্শন করেছেন তিনি। সরেজমিনে দেখেছেন ভোট পরিস্থিতি। শুনেছেন ভোটারদের অভিযোগ, এমনকি, ভোটকর্মী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথাও। কিন্তু পরে সাংবাদিক বৈঠকে সে ভাবে কিছু বলতে শোনা যায়নি রাজ্যপালকে। জেলায় জেলায় পঞ্চায়েত ভোট চলাকালীন, হিংসা, খুন, বোমাবাজি, গুলি সংঘর্ষ, ভোট লুট, ব্যালট বাক্স নষ্ট করা, বুথদখল কোনও অভিযোগই বাদ যায়নি। এমনকি, ভোট চলাকালীন রাজ্যে ১৫ জনের মৃত্যুর অভিযোগও করেছেন বিরোধীরা। অথচ ভোট শেষ হওয়ার পর রাজ্যপাল যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তাঁর কাছে পঞ্চায়েত হিংসা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘ভোট বুলেটে নয়, ব্যালটে হওয়া উচিত।’’ এ ব্যাপারে তিনি কি কোনও পদক্ষেপ করতে চান? সে প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, ‘‘একজন রাজ্যপালের যা করণীয়, তা-ই করব।’’ এর পরই রবিবার রাজ্যপালের দিল্লি যাওয়ার খবর এল।

রাজভবন সূত্রে খবর, রবিবার সন্ধ্যা সওয়া ছ’টা নাগাদ রাজভবন থেকে রওনা হন রাজ্যপাল বোস। তার পর বিশেষ বিমানে দিল্লি যাবেন তিনি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দিল্লিতে রাজ্যপাল বোস পৌঁছনোর পর তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখাও হতে পারে। তবে দিল্লির থেকে তলব পেয়েই রাজ্যপালের রাজধানীযাত্রা, না কি তিনি নিজেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তা স্পষ্ট নয়।

Releated Posts

প্রতিরক্ষা উৎপাদনে রেকর্ড, ১.৮ লক্ষ কোটি টাকায় পৌঁছল ভারতের উৎপাদন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রতিরক্ষা শিল্পে উৎপাদন, দেশীয়করণ এবং আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে নতুন গতি দেখা দিয়েছে। ২০২৫-২৬…

ByByNews Desk Sep 23, 2026

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top