News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ জুলাই(হি.স.) : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন ৯৮০ কেজি কিউ আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার হর্টিকালচার ডিরেক্টর ফণী ভূষণ জমাতিয়া।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় কুইন ও কিউ দুই ধরণের আনারসের ফলন হয়। এর মধ্যে কিউ এতটাই সুস্বাদু আনারস যার চাহিদা রয়েছে বাজারে। দেশে একমাত্র ত্রিপুরাতে এই আনারসের উৎপাদন বেশি। দেশেও এই সুস্বাদু আনারসে চাহিদা অনেক। ত্রিপুরায় প্রায় ৬০ শতাংশ কিউ আনারস উৎপাদন হয়ে থাকে।

এদিন তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা উপহার হিসেবে ৭০০টি কিউ আনারস বাংলাদেশে পাঠানো হয়েছে। মোট ৯৮০ কেজি আনারস পাঠানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকেও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠানো হয়েছিল বলে জানান তিনি।

Releated Posts

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top