News Flash

  • Home
  • খেলা
  • দক্ষিণ ত্রিপুরা : বাইখোড়া ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে ক্রিকেট ম্যাচ
Image

দক্ষিণ ত্রিপুরা : বাইখোড়া ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে ক্রিকেট ম্যাচ

শান্তিরবাজার (ত্রিপুরা), ৮ জুলাই (হি.স) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার জেলাধীন বাইখোড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটের ফাইন্যাল ম্যাচ।

শান্তিরবাজার সাবডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে বাইখোড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মোট সাতটি দল অংশগ্রহণ করে। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেট টুর্নামেন্টের ফাইন্যাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর সভাপতি অসিম মিত্র, সচিব সাধুঅং মগ, যুগ্মসচিব সৌরজিত বিশ্বাস, কোষাধ্যক্ষ নারায়ণ শীল, দুই বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং ও কেশব চৌঁধুরী সহ অন্যরা।

আজকের ক্রিকেট ফাইন্যাল ম্যাচে বক্তব্য পেশ করতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী তথা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মুক্তির কাণ্ডারি অজয় রিয়াং বলেন, যুবসমাজকে নেশার কব থেকে মুক্তি দিতে খেলাধুলায় আগ্রহ বাড়াতে হবে। এতে যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। যুবকদের খেলাধুলা করার জন্য জোলাইবাড়ি মণ্ডল থেকে সর্বপ্রকারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছেন অজয় রিয়াং। অজয় রিয়াঙের কাছ থেকে এ ধরনের আশ্বাস পেয়ে খেলাধুলায় অংশগ্রহণকারীদের মনবল বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে যুবমোর্চার মণ্ডল সভাপতি কেশব চৌধুরী যুবসমাজকে নেশার করালগ্রাস থেকে মুক্তি পেতে ও নেশামুক্ত ত্রিপুরা গঠনে খেলাধুলার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য পেশ করেন।

শান্তিরবাজার সাবডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত খেলা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন সচিব সাধুঅং মগ। তিনি জানান, আজকের ফাইন্যাল ম্যাচে মুহুরিপুর জনকল্যাণ সমিতি বনাম বাইখোড়া কসমোপলিটন ক্লাবের মধ্যে খেলা হয়। আজকের এই ফাইন্যাল ম্যাচকে কেন্দ্র করে বাইখোড়ার লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ছিল।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top