News Flash

  • Home
  • দেশ
  • ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা রাজ্য সরকারের
Image

ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা, ৬ জুলাই (হি. স.) : শনিবার পঞ্চায়েত ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ৮ জুলাই রাজ্যের ২২টি জেলায় যেখানে পঞ্চায়েত ভোট হবে, সেই সকল এলাকায় রাজ্য সরকারের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ছুটি থাকবে। একইসঙ্গে দোকান, কারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান ছুটি থাকবে।আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্যের শ্রম দফতর। পরে ওই বিজ্ঞপ্তির কথা উদ্ধৃত করে রাজ্য নির্বাচন কমিশনের তরফে ২২টি জেলার জেলাশাসকের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

নবান্নের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, নিয়ম মেনেই যে গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ এলাকায় ভোট, সেখানে নির্বাচনের দিন সমস্ত সরকারি দফতর, সরকার পোষিত, বোর্ড, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। সকল কর্মী যাতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তাই ছুটি থাকে।একইসঙ্গে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি অফিসে পোলিং স্টেশন, সেক্টর অফিস, ডিস্ট্রিবিউশন-কাম-রিসেপশন সেন্টার খোলা হবে, তা ছুটি থাকবে।

প্রসঙ্গত, আগামী শনিবার ২০ জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। একইসঙ্গে ২ জেলায় দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। পাহাড়ের দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে হবে নির্বাচন।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top