News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়-সহ ৪-রাজ্যে প্রধানমন্ত্রীর সফর শুরু ৭ জুলাই, দু’দিনে রয়েছে ঠাসা কর্মসূচি
Image

ছত্তিশগড়-সহ ৪-রাজ্যে প্রধানমন্ত্রীর সফর শুরু ৭ জুলাই, দু’দিনে রয়েছে ঠাসা কর্মসূচি

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): দু’দিনের সফরে ছত্তিশগড়-সহ ৪-রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৭ ও ৮ জুলাই ছত্তিশগড়, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা ও রাজস্থানে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই ৪-রাজ্যে নানা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। দু’দিনের এই সফরে প্রধানমন্ত্রী প্রায় ৫০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

ছত্তিশগড় থেকে শুরু হবে সফর. প্রথম দিন ছত্তিশগড়ের রায়পুরে প্রায় ৬,৪০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প-সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। একই দিনে, তিনি উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে দু’টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন। বারাণসীতে তিনি একটি জনসভায় যোগ দেবেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

পরবর্তী দিন, ৮ জুলাই জাতীয় মহাসড়ক-প্রকল্প সহ তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে প্রায় ৬,১০০ কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে, তিনি রাজস্থানের বিকানেরে ২৪,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মোদী সেখানে একটি নতুন ৩০ শয্যা বিশিষ্ট কর্মচারীদের রাজ্য বীমা কর্পোরেশন হাসপাতাল উৎসর্গ করবেন

Releated Posts

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top