News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুরু পূর্ণিমার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, পবিত্র এই শুভক্ষণে মন্দিরে পূজার্চনা ভক্তদের
Image

গুরু পূর্ণিমার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, পবিত্র এই শুভক্ষণে মন্দিরে পূজার্চনা ভক্তদের

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): গুরু পূর্ণিমা উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরু পূর্ণিমার শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী সোমবার টুইট করে জানিয়েছেন, “সমস্ত দেশবাসীকে গুরু পূর্ণিমার অসীম শুভেচ্ছা।” সোমবার গোটা দেশজুড়ে পালিত হয়েছে গুরু পূর্ণিমা উৎসব। মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটিতে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়ে আসছে। তাই এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত।

হিন্দু পঞ্চাঙ্গ মতেগুরু পূর্ণিমার পূজার শুভ সময় ২ জুলাই রাত ৮.২১ মিনিট থেকে শুরু হয়ে ৩ জুলাই বিকাল ৫.০৮ মিনিট পর্যন্ত চলবে। এই সময়েই দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে ও প্রতিষ্ঠানে ভক্ত ও অনুরাগীরা পালন করবেন গুরু পূর্ণিমা। এদিন সকালে দিল্লির গৌরী শঙ্কর মন্দিরে গুরু পূর্ণিমা উপলক্ষে ভক্তদের দেখা গেল প্রার্থনা করতে। দেশের অন্যান্য মন্দিরেও গুরু পূর্ণিমার পবিত্র শুভক্ষণে চলে পূজার্চনা।

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top