News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলে বাইচ প্রতিযোগিতায় বড় দুর্ঘটনা, ২৫ জন মহিলা নিয়ে খালে উল্টে গেল নৌকা
Image

কেরলে বাইচ প্রতিযোগিতায় বড় দুর্ঘটনা, ২৫ জন মহিলা নিয়ে খালে উল্টে গেল নৌকা

আলাপ্পুজা, ৩ জুলাই (হি.স.) : নৌকা বাইচ প্রতিযোগিতা চলার সময় বড় দুর্ঘটনা কেরলে । ২৫জন মহিলা আরোহীকে নিয়ে ডুবে গেল একটি নৌকা। সোমবার ঘটনাটি ঘটেছে কেরলের আলাপ্পুজায়। ঘটনার পর সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় উদ্ধার কাজ।
সূত্রের খবর, ফাইনাল ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। রেস শুরু হওয়ার কিছুক্ষণ পরেই নৌকাটি ডুবে যায়। এদিকে নৌকায় থাকা ২৫জন মহিলা খালের জলে পড়ে যায়। সেসময় খেলা চলছিল চম্পাকুলাম পঞ্চায়েত এবং নেদুমুদি পঞ্চায়েতের মধ্যে। সঙ্গে সঙ্গে স্থানীয় জেলেরা ও অন্যান্য পথচারীরা তাঁদের উদ্ধারে জলে নেমে পড়েন।

কেরালার নৌকা বাইচ প্রতিযোগিতা এক শতাব্দী প্রাচীন ঐতিহ্য। সাপের মতো লম্বা, সরু ওই নৌকাগুলির ঘোড়দৌড় দেখতে ভিড় জমে সেখানে। তবে বিগত কয়েক বছরে সেখানে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। ২০১৯ সালে আলাপ্পুঝায় এই নৌকা প্রতিযোগিতা চলাকালীন নৌকা ডুবে ১০জনের মৃত্যু হয়েছিল। এরপর ২০২১ সালে কোল্লামে নৌকা ডুবে ১৪ জন মারা গিয়েছিলেন।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top