News Flash

  • Home
  • দেশ
  • ধূপগুড়িতে লরি ও পুলিশের পাইলট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত চার পুলিশকর্মী
Image

ধূপগুড়িতে লরি ও পুলিশের পাইলট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত চার পুলিশকর্মী

ধূপগুড়ি, ২ জুলাই (হি. স.) : জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়ের ওপর লরি ও পুলিশের পাইলট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চার পুলিশকর্মী। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের পাইলট ভ্যানটি বেপরোয়া গতিতে ওভারটেক করে এসে ভুল পথে লরির মুখোমুখি ধাক্কা মারে। উলটো দিক থেকে লরির পেছনে অন্য একটি ট্রেলার ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাকে আনতে যাচ্ছিল পুলিশের পাইলট ভ্যানটি। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার জেরে পাইলট ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত পুলিশকর্মীদের ধূপগুড়ি দমকল বাহিনী ও ধূপগুড়ি থানার অ্যাম্বুল্যান্স উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ের ওপর ব্যাপক যানজট তৈরি হয়। পরে ট্রাফিক গার্ড ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top