News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৭ জুলাই ত্রিপুরা বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ হবে, অধিবেশন বসবে চারদিন
Image

৭ জুলাই ত্রিপুরা বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ হবে, অধিবেশন বসবে চারদিন

আগরতলা, ১ জুলাই (হি. স.) : আগামী ৭ জুলাই থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। ৪ দিনের ওই অধিবেশন চলবে ১৩ জুলাই পর্যন্ত। আজ বিজনেস এডভাইজারি কমিটির(বিএসি) বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অর্থ মন্ত্রী প্রণজিত সিংহ রায় ৭ জুলাই ত্রিপুরায় বিজেপি ২.০ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। 

ইতিপূর্বে ত্রিপুরা সরকার ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম চার মাসের জন্য বিধানসভায় ভোট-অন-একাউন্ট পেশ করেছে। আজ বিধানসভায় বাজেট অধিবেশন নিয়ে বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা বাদে সকলেই উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, ত্রিপুরা সরকার তিন দিনের অধিবেশন হোক চেয়েছিল। কিন্তু বিরোধীরা পাঁচদিনের অধিবেশন চাইছিলেন। তাই, আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বাজেট অধিবেশন চারদিনের হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আগামী ৭ জুলাই বাজেট অধিবেশন শুরু হবে। ওইদিন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ২০২৩-২৪ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। এছাড়া, বাজেট অধিবেশনে দুইটি বিল পেশ আনবে ত্রিপুরা সরকার।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top