News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে বিশালগড়ে রক্তদান শিবির
Image

জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে বিশালগড়ে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷  ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে বিশালগড় হাসপাতালের ব্লাড ব্যাংকে শুক্রবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ সংবাদ সংগ্রহ ও সংবাদ পরিবেশন এর পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় বিভাগীয় কমিটি৷ শুক্রবার বিশালগড় মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে এসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান  অঞ্জন পুরকায়স,  বিশালগড়ের মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, মহকুমা বন আধিকারিক পল্লব চক্রবর্তী, এসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ,  মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস,   বিশালগড় বিভাগীয় কমিটির নেতৃত্ব ও সদস্যগণ৷ শিবিরে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক এবং মহকুমা বন আধিকারিক সহ মোট ১১ জন স্বেচ্ছায় রক্ত দান করেন৷ রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক বিনয় ভাষণ দাস বলেন, রক্তদান মহৎ দান৷ সাংবাদিকরা সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছেন৷ আগামী দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে তিনি আহ্বান জানিয়েছেন৷ সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন রক্তদান শিবির সহ সামাজিক কর্মসূচি পালনে বিশালগড় বিভাগীয় কমিটি আগামী দিনও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করবে৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top